• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

সাফের আগে আরও দুই প্রবাসী ফুটবলারকে দলে চায় বাফুফে

Reporter Name / ৩৮ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

56

সাফের আগেই আরও অন্তত দুইজন প্রবাসী ফুটবলারকে দলে যুক্ত করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফারহান ওয়াহিদ, জায়ান হাকিমদের সঙ্গে আলোচনায় আছেন আইরিশ প্রবাসী লুই ওয়াটসনও। এমনটিই নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।

ঘরের মাঠে সাফ শুরুর আগে নড়েচড়ে বসেছে বাফুফে। আসন্ন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর আগে সেপ্টেম্বর উইন্ডোতে ত্রিদেশীয় সিরিজ খেলার ব্যাপারে আলাপ চলছে বলে জানান বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। কিরগিজস্তান, মঙ্গোলিয়া, লেবাননের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত হবে সূচি

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘কির্ঘিজস্তান থেকে আমরা একটা ইনভিটেশন পেয়েছি, যেখানে কির্ঘিজস্তান তো আছেই এজ এ হোস্ট, তাদের সাথে ওখানে লেবাননও আছে। তারা আমাদেরকে ইনভাইট করেছে এবং তারা চাচ্ছে আরও একটি দেশ অ্যারেঞ্জ করার জন্য, মানে তারাও একটা চার জাতি করতে চাচ্ছে।’

গতকাল (বুধবার, ৫ জুলাই) ফিফা ফাউন্ডেশনের ‘প্লেয়িং ফর পিচ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়েও আলাপ করেন তিনি। সাফ টুর্নামেন্টকে সামনে রেখে একের এক প্রবাসী ফুটবলারকে ডেরায় ভিড়িয়ে শিরোপাটা উঁচিয়ে ধরতে চায় স্বাগতিকরা। ফাহাদ করিম জানান, এ সপ্তাহেই শুরু হবে ফারহান ওয়াহিদের পাসপোর্টের কাজ। সাফে আরেক প্রবাসী জায়ান হাকিমকেও পাওয়া যাবে বলে বিশ্বাস বাফুফে সহ-সভাপতির।

বাফুফ সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘পাঁচজন অরিজিনাল প্লেয়ার নিয়ে কাজ করছি ওই পার্টিকুলার উইন্ডোর জন্য। তার মধ্যে একজন তো ফারহান আলি ওয়াহিদ। যার প্রাইমারি কাজ হয়ে গিয়েছে। এখন তিনি ইউকে-তে আছেন। আমরা চেষ্টা করব তাকে এ সপ্তাহে লন্ডনে পাঠিয়ে কনস্যুলেটে ওনার পাসপোর্টের কাজটা শুরু করার জন্য, বায়োমেট্রিক্সটা দেয়া মূলত। ইনশাল্লাহ ফারহান ইজ দেয়ার। এর বাইরে জায়েন হাকিমের প্রাইমারি কাগজপত্র কাজ আমরা শুরু করেছি এখন। ফেডারেশন থেকে বলা হয়েছে যে দু’মাস লাগবে। মোস্ট লাইকলি আমরা পাব তাকে। কোনো কারণে মিস হলেও সাফে ডেফিনেটলি তাকে পাব।’

এছাড়া আরেক প্রবাসী ফুটবলার লুই ওয়াটসনের জন্ম নিবন্ধনের কাগজপত্র গত মার্চেই সম্পন্ন হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি। তবে এ আইরিশ প্রবাসী ফুটবলার এখনো পাসপোর্ট তৈরির জন্য পারমিশন দেননি বলেই জানিয়েছেন ফাহাদ করিম। হামজা-শমিতদের সঙ্গে ফারহান-হাকিমরা যোগ দিলে আরও শক্তিশালী হবে বাংলাদেশ দল, এমনটাই বিশ্বাস ভক্তদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd