• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’, বিকল্প বাজার কতদূর? পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী জাহাজ থেকে ডিজেল পাচারের সময় ৯ পাচারকারী আটক, ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন। হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯ ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে

সিলেটে পাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা সাহাব গ্রেপ্তার

Reporter Name / ১৯৩ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

92

সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর লুটের মামলায় বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।গ্রেপ্তার সাহাব উদ্দিন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। গত ১১ আগস্ট অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তার সব দলীয় পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। তার স্থলে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলন হয়, যা নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অন্যতম হোতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাহাব উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় খনিজ সম্পদ আইনসহ ৭টি মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd