• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্মপাশায় হাওরের পানির নিচে থাকা নলকূপ থেকে উঠছে গ্যাস, উৎসুক জনতার ভিড় ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ার বিজিবির সিলেটে হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেছে ডান হাত হাম উপসর্গে সিলেট ও ময়মনসিংহে আরও চার শিশুর মৃত্যু বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা সুনামগঞ্জে তরুণী গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন মাধবপুরে তরুণীর রহস্যজনক মৃ’ত্যু আমি বেঁচে থাকতে চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না : এমপি ফয়সল। রাজধানীতে সৌদি প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য দিলেন চাচাতো ভাই আশ্রয় দেওয়ার নামে ধর্ষণচেষ্টা রাজনগরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু নির্যাতন বন্ধের দাবিতে হকারদের ‘ধর্মঘট’ ভুল সেটে পরীক্ষা: কেন্দ্র সচিবসহ ৭ জনকে অব্যাহতি মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী-বিরোধীদলীয় নেতা সিলেটে মসজিদের দানবাক্স চু/রি, এখনও অধরা চো*র*চ*ক্র সীমান্ত এলাকার পশুর হাটে অবাধে বিক্রি হচ্ছে ভারতীয় গরু

সিলেট ওসমানী হাসপাতাল পরিদর্শন শেষে যা বলেন জেলা প্রশাসক

Reporter Name / ২৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

132

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবা ও ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের জেলা প্রশাসক জানান, ওসমানী হাসপাতালের চিকিৎসাসেবা উন্নয়নের বিষয়ে বৈঠক হয়েছে। তিনি বলেন, “খুব অল্প সময়ের মধ্যে এ হাসপাতালকে সিলেট অঞ্চলের অন্যতম মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”

হাসপাতালের চ্যালেঞ্জের প্রসঙ্গে সারওয়ার আলম বলেন, “এটি ৯০০ শয্যার হাসপাতাল হলেও জনবল আছে ৫০০ শয্যার সমপরিমাণ। অথচ প্রতিদিন ধারণক্ষমতার তিন-চারগুণ বেশি রোগী ভর্তি থাকেন। আজও প্রায় ২ হাজার ৭০০ রোগী রয়েছেন। প্রতিটি রোগীর সঙ্গে তিন থেকে চারজন সঙ্গী থাকায় স্বাভাবিকভাবেই সেবায় ব্যাঘাত ঘটে।”

এ সময় তিনি দালাল চক্রের বিষয়েও সতর্ক করেন। জেলা প্রশাসক বলেন, “হাসপাতালে দালালের প্রবেশ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ক্লিনিক যদি এখান থেকে রোগী নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরিচ্ছন্নতা ইস্যুতেও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, “আগেও হঠাৎ রাতে এসে দেখি পরিবেশ অনেকটা অপরিষ্কার। তাই নিয়মিতভাবে সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার হঠাৎ পরিদর্শনে আসব, যাতে প্রকৃত অবস্থা বোঝা যায়।”

এছাড়া হাসপাতালের গাড়ি পার্কিং সংকটকেও বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন জেলা প্রশাসক। তিনি বলেন, “আমরা সমস্যাগুলো শনাক্ত করছি। এরপর পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সময় লাগলেও সবাই মিলে চেষ্টা করলে শিগগিরই ওসমানীকে একটি উন্নত হাসপাতালে রূপান্তর করা সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd