• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড বানিয়াচংয়ে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা শাহীদুর গ্রেফতার সিকৃবিতে ছাত্রসমিতি নির্বাচনে ‘বিরুদ্ধে প্যানেল’ দেওয়ায় দুই শিক্ষার্থীকে ‘মারধর’ ছাত্রদলের অবশেষে সিলেটের পুরোনো কারাগারে হচ্ছে উন্মুক্ত উদ্যান ও মুক্তিযুদ্ধ জাদুঘর রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার শনিবার ফের প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা অবশেষে সিলেটের পুরোনো কারাগারে হচ্ছে উন্মুক্ত উদ্যান ও মুক্তিযুদ্ধ জাদুঘর মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু গত ২০ বছরে পর্যটন খাতে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি: পর্যটনমন্ত্রী স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, ৩ জনের ছবি ফেসবুকে দিয়ে পুলিশ লিখল ‘পরিবারের বখে যাওয়া অপরাধী’ একনজরে ইসলামের তৃতীয় খলিফা উসমান (রা.) তিন ম্যাচের সিরিজ খেলতে নেপাল যাবে বাংলাদেশ, সূচি চূড়ান্ত মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ বলল হুতিরা সিলেট গ্যাস ফিল্ডস: টেন্ডারে বাধা দিলেন ছাত্রদল নেতা! সিলেট নগরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত মাঝ নদীতে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেট থেকে প্রধান আসামি গ্রেপ্তার একনেকে উঠছে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প সিলেটে ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় সরকারি চিকিৎসক

সিলেট নগরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

29

সিলেট নগরের চৌখিদেখি পয়েন্ট এলাকায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

নিহত হারিছ আলী (৭৫) গোয়াইনঘাট থানার হাদারপাড় এলাকার মৃত বাহাদুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হারিছ আলী মারা যান। অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন।

এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, সংঘর্ষের সময় হারিছ আলী পেছনের সিটে বসা ছিলেন। তিনি কোথাও ধরে না বসায় ধাক্কার সময় গাড়ির গ্রিলে আঘাত লেগে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুস সালাম জানান, নিহতের দুই ছেলের সাথে আমাদের কথা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd