• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

সিলেট মহানগর শাহপরান পশ্চিম থানা জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name / ২৫৯ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

143

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের সুবর্ণ
সুযোগকে কাজে লাগাতে হবে
—–মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি তাদের অবৈধ ক্ষমতার মসনদ ধরে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছে। মহা উন্নয়নের নামে তারা মহালুটপাটের মহোৎসব চালিয়েছে। বিদেশে টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী শাসনে ধ্বংসপ্রায় রাষ্ট্রযন্ত্রকে সচল করতে সংস্কারের বিকল্প নেই। ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্ট শক্তির লজ্জাজনক পরিনতির মধ্য দিয়ে নতুন রাষ্ট্রব্যবস্থার সুযোগ সৃষ্টি হয়েছে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে হবে। ভোটের মাধ্যমে শুধু ক্ষমতার পালাবদল নয়, টেকসই গণতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন কায়েমের সকল পথ চিরতরে রুদ্ধ করতে হবে। তাহলে জুলাই বিপ্লবের শহীদদের আত্মা শান্তি পাবে।

তিনি বলেন, জামায়াত জাতির সকল ক্রান্তিলগ্নে নিজের সবটুকু সামর্থ উজাড় করে আর্ত মানবতার কল্যাণে পাশে দাঁড়িয়েছে। কারণ জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের লক্ষ্য। তাই সমাজের সকল স্তরে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিজয় ও সফলতা আল্লাহর পক্ষ থেকে আসবে। কাজ চালিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। জামায়াতের সকল স্তরের জনশক্তিকে বেশী করে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করতে হবে। ৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াতের প্রতি জনসাধারণের যে প্রত্যাশা ও আগ্রহ কয়েকগুণ বেড়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। জামায়াত মনোনীত প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।

তিনি শুক্রবার (১৩ জুন) রাতে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের ঈদ পূণর্মিলনী ও জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর মো শাহেদ আলীর সভাপতিত্বে, সহকারী সেক্রেটারী সাবেক কাউন্সিল সোহেল আহমদ রিপন ও মাওলানা আহমদ হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহপরান পশ্চিম থানা থানা নায়েবে আমীর মো আব্দুর রব, থানা সেক্রেটারি মো নজরুল ইসলাম, আইন সম্পাদক এড. আব্দুল আহাদ সিদ্দিকী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হামিদ বকস মুহিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আহমদ আল মাসউদ, শ্রমিক নেতা আক্কাস আলী, মহসিন উদ্দিন আহমদ, সালেহ আহমদ, ওলিউর রহমান সাদ্দাম, আশরাফ উদ্দিন, গোলাম রাব্বানী, রুমেল আহমদ ও জুলহাস আহমদ প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট-১ আসনের এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, জুলাই আন্দোলন ও ৫ আগস্টের মূল স্পিরিট ছিল বৈষম্যহীন রাষ্ট্র। অথচ জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকেই বৈষম্যহীন সুখী সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করে আসছে। আমরা মানুষে মানুষে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চাই। সিলেট- ১ আসনে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চাই। নির্দিষ্ট কিছু এলাকার মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডকে সীমাবদ্ধ না রেখে পুরো নির্বাচনী এলাকায় উন্নয়ন নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য। আপনাদের ভালোবাসা নিয়ে আগামীর পথ চলতে চাই। আপনারা নিজ অবস্থান থেকে চেষ্টা করুন। সফলতা দানের মালিক একমাত্র আল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd