• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম নতুন পে-স্কেল: সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার সরকার জনগণের সঙ্গে প্রতারণা না করলে লংমার্চ করার প্রয়োজন হতো না-ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জে লংমার্চে আসা জামায়াত নেতাদের ওপর বিএনপির হামলা, গুরুতর আহত ২ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় ধরা, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান কোরআন সম্পর্কে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হামজাদের সঙ্গে নতুন তিন প্রবাসী ফারহান, জিদান ও শুকি

স্টেডিয়ামের বাইরে জনসমুদ্র, সিঙ্গাপুর বধে হামজা-জামালদের সমর্থনে ভক্তরা

Reporter Name / ২৭৯ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
স্টেডিয়ামের বাইরে জনসমুদ্র, সিঙ্গাপুর বধে হামজা-জামালদের সমর্থনে ভক্তরা

177

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। পূর্ব ঘোষণা অনুযায়ী স্টেডিয়ামের গেট খোলা হয়েছে দুপুর ২টায়। তবে তারও দু-তিন ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামে আসা শুরু করে সমর্থকরা। আর যখন গেট খোলার সময় ঘনিয়ে আসে, তখন ৩৬ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামের চারদিকে রীতিমত জনসমুদ্র।

মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়াম এবং গুলিস্তান মোড় সংলগ্ন এলাকায় দেখা যায় এমন চিত্র। সকাল থেকেই ভিড় করতে থাকেন ফুটবল ভক্তরা।

বাংলাদেশ দলের জার্সি পড়ে অনেকেই দলবেধে খেলা দেখতে এসেছেন। হাতে জাতীয় পতাকা, রয়েছে ব্যানার-ফেস্টুনও। সেখানে বিভিন্ন স্লোগান-ও দেখা গেছে। একজনের ব্যানারে লেখা ‘হামজা-শোমিত-ফাহমিদুলের ঠিকানা; পদ্মা মেঘনা যমুনা’। আরেকজনের প্ল্যাকার্ডে লেখা, ‘কোটি মানুষের প্রাণের সুর; বাংলার ফুটবল ফিরে আসুক’।

আরেক ভক্তকে দেখা গেছে নিজের চুলের স্টাইলে হামজাকে অনুকরণ করতে। কেউ বলছেন, মিডফিল্ড ভালো হওয়ায় অ্যাসিস্ট করতে পারা অনেকেই আছেন দলে, তবে লক্ষ্যভেদ করতে হলে উইঙ্গারদেরও ভালো করতে হবে।

তর্কসাপেক্ষে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড এখন বাংলাদেশের। অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে হামজা চৌধুরী, শোমিত শোম কিংবা ফাহমিদুল— মহাদেশীয় প্রতিযোগিতার শুরুটা জয় ছাড়া অন্য কিছু ভাবছে না লাল-সবুজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হলেও বিকেল ৫টার পর স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। তাই আগেভাগেই দর্শকসারিতে নিজেদের আসন নিশ্চিতে স্টেডিয়ামের প্রতিটা গেটে ভিড় করছে খেলা দেখতে আসা ফুটবল ভক্ত-সমর্থকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd