• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম নতুন পে-স্কেল: সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার সরকার জনগণের সঙ্গে প্রতারণা না করলে লংমার্চ করার প্রয়োজন হতো না-ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জে লংমার্চে আসা জামায়াত নেতাদের ওপর বিএনপির হামলা, গুরুতর আহত ২ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় ধরা, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান কোরআন সম্পর্কে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হামজাদের সঙ্গে নতুন তিন প্রবাসী ফারহান, জিদান ও শুকি

হকারদের রুখবে কে?সর্ষের মধ্যেই ভূত!

Reporter Name / ২৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

153

স্টাফ রিপোর্টার: একসময় সিলেটে কেবল ফুটপাতের কিছু অংশে হকাররা বসতেন। তবে বর্তমানে শুধু কিছু অংশ নয় নগরীর ব্যস্ততম ফুটপাতগুলোর পুরোটা এবং রাস্তার বড়ো অংশ মিলে তিন স্তরে বিশাল আয়োজনে পণ্যের পসরা সাজিয়ে প্রতিদিন বসছেন হকাররা। সবচেয়ে ভয়াবহ অবস্থা নগরীর বন্দরবাজার, কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার এলাকার।

এজন্য সিলেট সিটি কর্পোরেশনের লোকজন ও পুলিশকে ম্যানেজ করেই দোকান চালান বলে হকারদের কাছ থেকে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে ম্যানেজকারী এই হকাররা বলেন পুলিশের চেয়ে মূলত সিসিকের লোকজনই এখানে মেইন। কয়েক স্তরে তাদের ম্যানেজ করতে হয়। এজন্য একপক্ষ প্রতিদিন, একপক্ষ মাঝেমধ্যে কেতাদুরস্ত পোশাকে এসে এবং অপর ভিআইপি পক্ষকে ঈদ, পূজা ইত্যাদি উৎসবে ম্যানেজের টাকা দিতে হয়। এরমধ্যে মাঝেমধ্যে কেতাদুরস্ত পোশাকে যারা আসেন তাদের সাথে দল বেঁধে লোকজন থাকে। তারা আসেন মূলত সিগনাল দিতে যেন হকাররা বুঝেন সময় ঘনিয়ে এসেছে। আসার আগে লোক মারফত খবর পাঠান যাতে হকাররা সর্তক থাকেন। ফলে তারা আসার আগেই সব জিনিসপত্র সেদিন হকাররা সরিয়ে রাখেন। কেবল আইওয়াশ হিসেবে চোখে পড়ার জন্য দৌড়ে দ্রুতবহন যোগ্য কিছু পণ্য নিয়ে তারা উপস্থিত থাকেন। দলবল নিয়ে সেই অফিসারদের দেখার সাথে সাথেই তা নিয়ে তারা দৌড় দেন।

পুরো প্রক্রিয়াটাই থাকে সাজানো। তাই চাইলেই তাদের উচ্ছেদ করতে পারবে না যেকেউ সহজে। এ যেন সর্ষের  মধ্যেই ভূতের বসবাস। ফলে হকার নিয়ে নানান কথা উঠলেও কার্যত দৃশ্যমান কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। এতে সড়কে বাজারে লেগে থাকছে দীর্ঘ বিশৃঙ্খলা ও দুর্ভোগ।

সরেজমিন নগরীর বন্দরবাজার ও কোর্ট পয়েন্টে দেখা গেছে তিন স্তরে ফুটপাত ও রাস্তায় হকাররা প্রতিদিন বসছেন। এতে রাস্তা যেমন বন্ধ হয়ে গেছে তেমনি রুদ্ধ হয়েছে হাঁটার পথও। পাশেই নগর ভবনের পেছনে বিশাল মাঠে হকার শেড থাকলেও খাঁ খাঁ করছে তা। গুটিকয়েক হকার সেখানে দোকান সাজিয়ে বসেন। ফুটপাত ও রাস্তায় জুড়ে হকাররা যেদিকে বসেন সেদিকে রাস্তা বলে আর কোনোকিছু বুঝার মতো অবশিষ্ট থাকে না।

ফুটপাত ও রাস্তা দখল করে তাদের এই ব্যবসা নির্বিঘ্ন করতে প্রতিদিন দোকান ভেদে ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা দিতে হয়। রাত নয়টার পর ক্রেচে ভর দিয়ে খুড়িয়ে খুড়িয়ে এসে দোকান থেকে সেই চাঁদার টাকা তুলে নেন কামাল নামের এক ব্যক্তি। তিনি যখন যে সরকার আসে তখন তাদের লোক বলে পরিচিতি পান, কামালই মূলত তিন স্তরে চাঁদার বিষয় দেখভাল করেন।
হকাররা বলেন আমাদের উচ্ছেদ করে কোনো লাভ নেই বরং রাখলেই লাভ, প্রতিদিন টাকা মিলে। নগরবাসীর কথা চিন্তা করে হকার তুলে দিলে নগরবাসী তো সিসিকের লোকদের টাকা দেবে না। তাই হকার থাকলে হকার-অফিসার সবার লাভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd