• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

হাজী ছলিম উল্লাহ ও হাজী হেকিম উল্লাহ ওয়াকফ এস্টেট নিয়ে মতবিনিময়, পরিদর্শন ও দোয়া

Reporter Name / ২০৭ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

164

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার অন্তর্গত আঙ্গারোয়া মৌজায় অবস্থিত হাজী ছলিম উল্লাহ ও হাজী হেকিম উল্লাহ ওয়াকফ এস্টেটের প্রায় ২০০ একর জায়গা সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সিলেট অঞ্চলের হিসাবরক্ষক মোস্তাফিজুর রহমান। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত এই দুটি ওয়াকফ এস্টেটের ভূমি ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময়, পরিদর্শন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পরিদর্শনের পর পীরের গাঁও মোকাম বাড়ী মসজিদ প্রাঙ্গণে ওয়াকফ এস্টেটের দখলীয় অংশীজন, স্থানীয় জনসাধারণ, ওয়াকফ প্রশাসনের কর্মকর্তা এবং মুতাওয়াল্লিদের অংশগ্রহণে এই মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে মোস্তাফিজুর রহমান ওয়াকফ এস্টেট সংশ্লিষ্ট আইন-কানুন বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তিনি দখলীয় অংশীজনদের প্রতি জোর আহ্বান জানান যে, তারা যেন যত দ্রুত সম্ভব এস্টেটের দায়িত্বপ্রাপ্ত মুতাওয়াল্লির সাথে চুক্তিবদ্ধ হন। একই সাথে তিনি সতর্ক করে দেন যে, আইন অনুযায়ী চুক্তি সম্পাদিত না হলে সরকারের পক্ষ থেকে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় নবীন-প্রবীণ মুরব্বি, মসজিদের ইমাম এবং ৩ নং খাদিম নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এস্টেটের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা হাজী ছলিম উল্লাহ ও হাজী হেকিম উল্লাহর উত্তরাধিকারী ও মুতাওয়াল্লি মতিউর রহমানসহ রহমত এলাহি, নিয়ামত এলাহি, মাজহারুল ইসলাম আলম, সায়েম আহমেদ, আমিনুর রহমান, শাহনূর বাপ্পী, শামসুন নূর ডালিম, আল মুমিন, তাহসিন আহমদ, মো. মিলাদ আহমদ, মো. রোমান আহমদ, মো. জিহাদ আহমদ, মো. শালিক আহমদ, মো. মালেক আহমদ, মো. আকিল আহমদ, মো. হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে হাজী ছলিম উল্লাহ ও হাজী হেকিম উল্লাহর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং এর মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd