• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

‘আমরা যে সারারাত আড্ডা দিলাম, তার কী হবে’

Reporter Name / ৪৯৮ Time View
Update : শনিবার, ৭ জুন, ২০২৫

475

ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নায়িকা মিষ্টি জান্নাতের সেলফি নিয়ে চলছিল নানান আলোচনা-সমালোচনা। দু’জনের সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নানা গল্পও রটেছে।

গত রবিবার (১ জুন) রাতে নায়িকার ফেসবুক ভেরিফায়েড পেজে শাকিবের সঙ্গে ২টি ছবি পোস্ট করেন অভিনেত্রী ক্যাপশন দেন, ‘লাভ লাভ’। এরপরই শুরু হয় যত চর্চা। তবে কি একত্রে কোনো কাজ করছেন তারা, নাকি কেবলই আড্ডা। অনেক সংবাদমাধ্যম বলছে, বিমানে স্রেফ সহযাত্রী হিসেবে শাকিবকে পেয়েছিলেন মিষ্টি জান্নাত। স্মৃতি রাখতে তুলেছেন সেলফি। খবরের বাঁকা শিরোনামের প্রতিক্রিয়া জানিয়েছেন মিষ্টি জান্নাতও। বলেছেন, ‘শুধু সেলফি! আমরা যে সারারাত আড্ডা দিলাম, তার কী হবে।’

দুজনের একসঙ্গে সেলফি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কিছু একটা তো বটে, নইলে আমি কেন কলকাতায় আসবো? এখনই কিছু বলতে চাই না, সময় এলে জানতে পারবেন।’

জানা গেছে, চিকিৎসার উদ্দেশে মুম্বাই গিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। সেখান থেকে তিনি কলকাতায় যান শাকিব খানের সঙ্গে দেখা করতে। তবে শাকিবের সঙ্গে সেলফিসহ খবর দেখে কিছুটা বিরক্ত হয়েছেন এই তরুণ অভিনেত্রী। তিনি বলেন, আমি নাকি দূর থেকে শাকিব খানকে দেখে দৌড়ে গিয়েছি, অনুরোধ করে ছবি তুলেছি, সেই ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনায় থাকতে চাইছি! আরে ভাই, সে তো মেগা স্টার, তার ক্যারিয়ারের বয়স ২৫, আর আমার নিজের বয়স ২৭ চলে। তার সঙ্গে ছবি আমি তুলতেই পারি!’

মিষ্টি জান্নাত বলেন, ‘আমাদের রিলেশন কিন্তু আগেও ভালো ছিল। মাঝখানে একটা জিনিস ভাইরাল হলো, তাতে সর্ম্পক খারাপ হয়ে যায়নি। আপনারা চাইলে শাকিব খানকে জিজ্ঞেস করতে পারেন। শুধু সেলফি দেখেই এসব নিউজ করে।আসলে এসব নিউজ দিয়ে আমাদের রিলেশন খারাপ করা যাবে না।’

তবে মিষ্টির সেলফিতে শাকিবকে মেনে নিতে পারছে না শাকিব ভক্তরা। কারণ কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে শাকিবকে জড়িয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন মিষ্টি জান্নাত, যা ভুলতে পারেননি ভক্তরা। মিষ্টির সেলফি প্রসঙ্গে জানা গেছে কলকাতা থেকে ‘তাণ্ডব’ সিনেমার ডাবিং করে ঢাকায় ফিরছিলেন শাকিব খান। সেই বিমানেই ছিলেন মিষ্টি জান্নাতও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd