• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

আমি একা কিন্তু আমার জন‍্য আল্লাহই যথেষ্ট: প্রসূন

Reporter Name / ২২১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

348

ছোট ও বড় পর্দার অভিনেত্রী প্রসূন আজাদ। ক্যামেরার পেছনেও কাজ করেছেন। তবে সবকিছু থেকেই এখন অনেকটা দূরে রয়েছেন এই অভিনেত্রী। আপাতত স্বামী-সন্তান নিয়েই তার অধিক সময় কাটছে। তবে সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব প্রসূন। সমকালীন বিষয় নিয়ে যেমন কথা বলেন, তেমনই ব্যক্তিগত নানা উপলদ্ধির কথাও এ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।বুধবার (৭ জানুয়ারি) প্রসূন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এ লেখায় প্রসূন জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কেন আসেন তিনি। পাশাপাশি অনুপ্রেরণামূলক বক্তব্য রেখেছেন ‘অন্ধকার আছে বলেই আলো আছে’ শিরোনামের লেখাটিতে। প্রসূন আজাদ বলেন, “নিজের ছোট ছোট দুঃখ আনন্দ শেয়ার করার জন‍্য এইখানে আসি। জানি কোনো বন্ধু নাই। খুবই একা। এটাই পছন্দ করি। তবু আসি আমার মতো যে আলো হারিয়ে নিভু নিভু জ্বলছে, তাকে কিছু আলো দিতে আশা দিতে। পুরুষ-নারী-শিশু সবাই যারা আমার মতো প্রচন্ড অন্ধকারে ভোগার পরও কোনো মেডিকেশন যাদের বুকে আশার আলো জ্বালায় না, তাদের নিয়ে একসাথে বাঁচার জন্য। আপনি স্পেশাল কিন্তু এর মানে জীবনটা সবসময় রঙিন না। এই নিয়েই চলতে হয়.. নিজেকে আর অন‍্যকে.. সামান‍্য সাহস দেখাতে আসি।”

কৃতজ্ঞ ও অকৃতজ্ঞ মানুষের কথা স্মরণ করে প্রসূন আজাদ বলেন, “অন্ধকারে ভোগা প্রতিটা মানুষের বেঁচে থাকাই শোঅফ। যে যেমনে পারেন এই আনন্দ এই উচ্ছ্বাস উদ্‌যাপন করেন। কারো যখন প্রয়োজন ঠিক তখনই আমাকে পেয়েছে। সাথে সাথে যখন যখন সুযোগ এসেছে আমার অবস্থান তার জীবনে কত গুরুত্বপূর্ণ সেটা বুঝাতে কেউ কার্পণ্য করে নাই। সেক্ষেত্রে কখনো যাকে ১টা মিনিট সময় দিয়েছি সে তা বহুগুণ ফিরিয়ে দিয়েছে। কখনো যাকে সারাজীবন দিয়ে দিয়েছি বিনিময়ে আমরা কতটা তুচ্ছ কতটা মূল্যহীন শুধু তাই বুঝতে পেরেছি।”

 

সৃষ্টিকর্তার প্রতি গভীর ভরসার কথা উল্লেখ করে প্রসূন আজাদ বলেন, “এইসব অনুভূতি বারবার ফিরে আসে, বারবার আপনাকে মনে করিয়ে দিতে চায়, আপনি শেষ। সব আলো নিভিয়ে দিন। কিন্তু না। আলো জ্বালিয়ে রাখুন, ছড়িয়ে দিন; থেমে যাবেন না। বিশ্বাসী হোন। কারণ আপনার মতন আলো খুবই কম আর সেটা জ্বালিয়ে রাখা পৃথিবীর জন্য জরুরি। আমি একা কিন্তু আমার জন‍্য আমার আল্লাহই যথেষ্ট।”

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে গিয়াসউদ্দিন সেলিমের ‘অবগুণ্ঠন’ নাটকে অভিনয় করেন প্রসূন। পরবর্তীতে এ পরিচালকের সঙ্গে ক্যামেরার পেছনে কাজ করেন। ‘মনপুরা’ চলচ্চিত্রে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। যদিও মডেলিং ও অভিনয়ে বেশি সময় দিয়েছেন প্রসূন। শফিকুল ইসলাম খানের ‘অচেনা হৃদয়’ প্রসূনের অভিষেক চলচ্চিত্র। পরবর্তীতে তিনি অভিনয় করেন ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মুসাফির’, ‘পদ্মপুরাণ’ চলচ্চিত্রে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd