• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ

ওসিকে হুমকির অডিও ছড়িয়ে পড়ার পর ডিবির হাতে বিএনপি নেতা

Reporter Name / ৩৫৩ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

581

হবিগঞ্জের বাহুবল থানার ওসি উদ্দেশ করে ফোনে অশালীন ভাষা ব্যবহারের করে হুমকি দেয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শামীম ইকবাল।

পুলিশ সূত্রে জানা গেছে, গেল শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। সেখানে বাহুবল থানার ওসিকে উদ্দেশ করে এক ব্যক্তিকে আপত্তিকর ভাষায় কথা বলতে শোনা যায়। কল রেকর্ডে বিএনপি নেতা তোষার ওসিকে হুমকি দিয়ে বলেন, ‘বাহুবলে চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব।’ অডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্তে নেয়।

ডিবি বলছে, প্রাথমিক যাচাই–বাছাই শেষে অভিযুক্ত হিসেবে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করা হয়েছে। অডিওর সত্যতা যাচাই এবং ঘটনার পেছনের প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে।

বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, একটি ফোনকল ধরতে না পারার পর তাঁকে অন্য একটি নম্বর থেকে কল করা হয়। সে সময় ফোনে তাঁর সঙ্গে অশালীন ভাষায় কথা বলা হয়।

অন্যদিকে আটক হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ফেরদৌস চৌধুরী তুষার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, সরাসরি তিনি ফোন করেছেন এমন প্রমাণ দেখাতে পারলে তা গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন এবং সেসব বিষয়ে তদন্তের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd