• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে

জামায়াতের পোলিং এজেন্ট হওয়ায় ইমাম বরখাস্ত, নেপথ্যে স্থানীয় বিএনপি নেতার অভিযোগ

Reporter Name / ১৯২ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

258

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় কুমিল্লার নাঙ্গলকোটে এক ইমাম ও খতিবকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হেসাখাল ইউনিয়নের খামারপাড়া মজুমদার বাড়ি জামে মসজিদে।

বরখাস্ত হওয়া ইমামের নাম আব্দুল আলিম ভূঁইয়া। ২০২১ সাল থেকে তিনি ওই মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি হেসাখাল স্কুল কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনের দিন নামাজ পরিচালনার জন্য বিকল্প ইমামের ব্যবস্থা করে যান তিনি।

অভিযোগ রয়েছে, নির্বাচনে জামায়াতের এজেন্ট হওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা ও শহীদ জিয়া স্মৃতি সংসদের নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার তাকে চাকরিচ্যুত করতে চাপ সৃষ্টি করেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তাকে মসজিদে যেতে নিষেধ করা হয় এবং ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইমামতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

আব্দুল আলিম জানান, মাসিক সাত হাজার টাকা বেতনে তিনি দায়িত্ব পালন করতেন। নির্বাচনে এজেন্ট হওয়ায় পরদিন তাকে মসজিদে না যেতে বলা হয়। মসজিদে গেলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়।

মসজিদ কমিটির সেক্রেটারি মোজাফফর হোসেন সেলিম বলেন, জুমার নামাজে গিয়ে ইমামকে না পেয়ে বিষয়টি জানতে চাইলে তার ওপর চড়াও হন জাহাঙ্গীর আলম। পরে তার সিদ্ধান্তেই ইমামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও জানান তিনি।

মসজিদ কমিটির সভাপতি ওবায়েদ মজুমদার বলেন, নির্বাচনে জামায়াতের পোলিং এজেন্ট হওয়ায় বিভিন্ন দিক থেকে চাপ আসে। সেই প্রেক্ষিতে ইমামকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম মসজিদ কমিটির কোনো দায়িত্বে না থাকলেও এ সিদ্ধান্তে তার সক্রিয় ভূমিকা ছিল বলে দাবি করেন তিনি।

অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd