• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান সরকার ৭ মাসেই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি শিক্ষার্থীদের নিজ যোগ্যতা ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান কয়েস লোদীর ঝুঁকিতে ১৮ শতকে নির্মিত জৈন্তাপুরের ‘ঢুপির সরাইখানা’, সংরক্ষণের দাবি সিলেটে তাপমাত্রা ছাড়াল ৩৫ ডিগ্রি, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস এমসি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির গৌরব হারিয়ে ধ্বংসের মুখে ঐতিহাসিক কুলাউড়া রেল জংশন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার মাজারের অর্থ জনকল্যাণে ব্যবহারে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব জামায়াত আমিরের জামায়াত আমিরের বক্তব্যে হাসিনার ফেরার যোগসূত্র রয়েছে: রাশেদ খাঁন জালালাবাদ গ্যাসে গ্রাহকদের ৮০ লাখ টাকা আত্মসাৎ: দুই কর্মকর্তার সংশ্লিস্টতা পেয়েছে দুদক গোবিন্দগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের সং*ঘ*র্ষে ৪০ জন আ হ ত ফুটপাতে বসা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, ৯ লাখ টাকায় আপস সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত শাহজালাল মাজারের দানবাক্স গণনা হবে প্রতিদিন, নিয়োগ পাবে ম্যানেজার নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ জৈন্তাপুরে সাংবাদিক পরিচয়ে সাহেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ীদের আইনি ব্যবস্থা নেওয়ার দাবি চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সিলেটে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

জালালাবাদ গ্যাসে গ্রাহকদের ৮০ লাখ টাকা আত্মসাৎ: দুই কর্মকর্তার সংশ্লিস্টতা পেয়েছে দুদক

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

17

সিলেটে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক।

বৃহস্পতিবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়-সিলেটের একটি এনফোর্সমেন্ট টিম জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালায়।

দুদুদ সিলেট কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমদ বলেন, “অভিযোগের বিষয়ে আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি।”

দুদক জানায়, জালালাবাদ গ্যাসের প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে প্রাথমিক অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে রাজস্ব আত্মসাতের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তবে ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া আত্মসাতের ঘটনা আড়াল করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগও পায় দুদক। এসব অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাই করতে এনফোর্সমেন্ট টিম জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালায়।

অভিযানকালে দুদকের কর্মকর্তারা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ থেকে বিভিন্ন নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহ করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের সঙ্গে সম্পর্কিত নথিপত্রের প্রাথমিক পর্যবেক্ষণ করেন।

দুদক জানায়, সংগৃহীত রেকর্ড পত্র পর্যালোচনায় দেখা যায় যে, জালালবাদ গ্যাসের হবিগঞ্জ জোনের আঞ্চলিক পরিচালক মো. ছয়ফুল আলম, ছাতক জোনের সহকারী ব্যবস্থাপক মো. আশফাকুর রহমান, নগদে গ্রাহকদের অর্থ গ্রহণ করে, লেজারে ভুয়া পোস্টিং প্রদান, বিকাশের বিল ফেব্রিকেট করে রাজস্ব সফটওয়ারে পোস্টিং প্রদান এবং নিজস্ব আইডি থেকে ভুয়া পোস্টিং ও জালিয়াতির মাধ্যমে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাৎ করার প্রাথমিক সততা পাওয়া যায়। এছাড়া সকল রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

দুদক কর্মকর্তা সুবেল আহমদ বলেন, অভিযান চালিয়ে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd