• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

তিন মাসে জয়ার ৪ সিনেমা, কবে মুক্তি পাবে ‘ডিয়ার মা’

Reporter Name / ২৮৬ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

417

দারুণ সময় কাটাচ্ছেন জয়া আহসান। এবারের ঈদে দেশে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুই সিনেমা রায়হান রাফীর ‘তাণ্ডব’ ও তানিম নূরের ‘উৎসব’। দুটি সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ দেখা গেছে। ঈদের আগে গত ১৬ মে মুক্তি পায় পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’। আজ সন্ধ্যায় অভিনেত্রী জানিয়েছেন জুলাইতে তাঁর নতুন আরেকটি সিনেমা মুক্তি পাবে কলকাতায়। এটি হতে যাচ্ছে তিন মাসে তাঁর চতুর্থ সিনেমা।

আজ সন্ধ্যায় সিনেমার পোস্টার শেয়ার করে জয়া লিখেছেন, ‘ডিয়ার মা’ আসছে ১৮ জুলাই। অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমাটির ট্যাগলাইন ‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান’। পোস্টের নিচে অভিনেতা চঞ্চল চৌধুরীসহ অনেকেই তাঁকে শুভকামনা জানিয়েছেন। জয়া আগে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’–এ অভিনয় করেন। ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে।

‘ডিয়ার মা’ সিনেমার পোস্টার। জয়া আহসানের ফেসবুক থেকেমুখ্য চরিত্রে কাজ করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ছোট মেয়েকে ঘিরে বাবা-মা মায়ের গল্প এগোলেও অন্য সম্পর্কের গল্পও জায়গা করে নেবে এই সিনেমায় বলে জানান নির্মাতা। ছবিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

তিন মাসে চার ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে জয়াকে। ‘ডিয়ার মা’ সিনেমা নিয়ে জয়া আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এটা সম্পর্কের গল্প। টনিদা তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবার—এগুলো নিয়ে এগোবে ছবিটি। ছবিতে আমার চরিত্রটিও একজন মায়ের। বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করব।’

‘জয়া আর শারমিন’ তৈরি হয়েছিল কোভিডের সময় জয়া ও তাঁর সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প নিয়ে। কোভিডের সময়ে, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেন এক ছোট্ট জগৎ। কিন্তু বাইরের ভীতিকর বাস্তবতায় তা ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরতে শুরু করে তাঁদের ভেতরকার সম্পর্ক। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মধ্যে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান ছবিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd