• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

‘দুশমন’ সিনেমার যে দৃশ্যে অস্বস্তি থাকার পরও অভিনয় করেন কাজল

Reporter Name / ৬১২ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

203

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় নানান চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় ও অভিনীত চরিত্র সবসময়ই ভক্তদের পছন্দ হয়েছে। তবে তার একটি সিনেমা রয়েছে, যা তার করা অন্যতম সেরা সিনেমার মধ্যে একটি। সিনেমাটি পরিচালনা করেছিলেন তনুজা চন্দ্র।

কাজল ‘দুশমন’ সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। এক বোন ধর্ষিত হয়ে মারা যায়, অন্য বোন তার বোনের ধর্ষকের ওপর প্রতিশোধ নেয়। তিনি এ সিনেমা করতে চাননি, কিন্তু তখন অভিনেত্রী পূজা ভাট তাকে রাজি করান বলে জানান অভিনেত্রী।

একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কাজল বলেন, খুব কঠিন চরিত্র ছিল এটি। আমি সিনেমাটি করতে রাজি হইনি। পূজা ভাট সিনেমাটির জন্য আমার কাছে এসেছিলেন। কারণ তিনি এটি প্রযোজনা করছিলেন। অভিনেত্রী বলেন, তিনি চেয়েছিলেন আমি ‘দুশমন’  সিনেমাটি করি। স্ক্রিপ্টটা ভালো লেগেছিল। আইডিয়াটাও দারুণ ছিল, কিন্তু আমি পর্দায় ধর্ষণের দৃশ্য করতে চাইনি। কারণ একজন অভিনেতা হিসেবে আপনাকে প্রতিটি দৃশ্য একই আবেগ নিয়ে করা উচিত। সে জন্যই আমি এ চরিত্রে অভিনয় করতে চাইনি।

কাজল বলেন, সিনেমার পরিচালক তনুজা ও প্রযোজক পূজার সঙ্গে আমাকে বুঝিয়েছিল। ওরা বলেছিলেন এটি নিয়ে চিন্তা কর না। আমরাও তো মেয়ে, আমরা বুঝি সবটা— এ বিষয়টি আমরা দেখে নেব। সে জন্যই একটি বডি ডাবল ব্যবহার করা হবে এ সিনেমায়, সেভাবেই আমরা এটি করব। তোমাকে এমন কিছু করতে হবে না, যাতে তুমি অস্বস্তিতে পড়।

অভিনেত্রী কাজলের সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ সে বছর মুক্তি পেয়েছিল, যা ব্লকবাস্টার হয়েছিল। দুটি সিনেমায় বেশ আলাদা ছিল। তবে দুটিতে কাজলের অভিনয় বেশ পছন্দ হয়েছিল।

উল্লেখ্য, সম্প্রতি কাজল অভিনীত সিনেমা ‘মা’ মুক্তি পেয়েছে, যা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এরপর আগামীতে মুক্তি পাবে তার অভিনীত ‘সরেজমিন’ সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd