• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

মাধবপুরে অবাধে চলছে বালু লুটপাট, প্রশাসনের নীরব

Reporter Name / ২৯৫ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

376

দেশে বালু উত্তোলনে কঠোর আইন থাকলেও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তা যেন কেবল কাগজেই সীমাবদ্ধ। পাহাড়ি ছড়া ও খাল থেকে রাতের আঁধারে অবাধে বালু উত্তোলন চললেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর কোনো তৎপরতা চোখে পড়ছে না। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নীরবতা ও সংশ্লিষ্টদের গোপন প্রশ্রয়েই পাহাড়ি ছড়া ও খালের বালু রাতারাতি হাওয়া হয়ে যাচ্ছে।

অনুসন্ধানে দেখা গেছে, মাধবপুর উপজেলার নোয়াপাড়া, শাহপুর, হরিতলা, জগদীশপুরসহ একাধিক এলাকায় প্রতিরাতে সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকে। রাত নামলেই পাহাড়ি ছড়া ও খাল থেকে বেলচাসহ বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে বালু তুলে ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে দ্রুত সরিয়ে ফেলা হয়। ভোরের আলো ফোটার আগেই বালুবাহী যানবাহন এলাকা ছেড়ে চলে যাওয়ায় দিনের বেলায় এসব কর্মকা-ের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায় না।

স্থানীয়দের মতে, এই অবৈধ বালু উত্তোলনের ফলে পাহাড়ের স্বাভাবিক গঠন ধ্বংস হচ্ছে। ছড়া ও খালের পানিপ্রবাহ ব্যাহত হওয়ায় বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল, হঠাৎ বন্যা ও কৃষিজমি প্লাবিত হওয়ার আশঙ্কা বাড়ছে। পরিবেশবিদদের মতে, এভাবে চলতে থাকলে মাধবপুরের পাহাড়ি পরিবেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ৫ ধারায় সরকার নির্ধারিত বালুমহাল ছাড়া বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। একই আইনের ১৫ ধারা অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সর্বোচ্চ দুই বছরের কারাদ- অথবা অর্থদ- বা উভয় দ-ের বিধান রয়েছে। এছাড়া পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে পাহাড়, ছড়া ও বনাঞ্চলে এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

স্থানীয়রা ক্ষোভের সঙ্গে বলেন, আইন থাকলেও এর প্রয়োগ কোথায়? রাত হলেই বালু তোলা হয়, সবাই জানে। প্রশাসন চুপ থাকায় বালুখেকোরা আরও শক্তিশালী হয়ে উঠছে।

সচেতন মহলের মতে, অবিলম্বে নিয়মিত রাতের টহল, বন বিভাগ-প্রশাসনের যৌথ অভিযান এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে মাধবপুরের পাহাড়, বন ও পরিবেশ রক্ষা করা সম্ভব হবে না। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানান, আমরা বিষয়টি অবহেলা করছি না। রাতের অন্ধকারে চলমান অবৈধ বালু উত্তোলন রোধে আমরা অভিযান জোরদার করেছি। যেকোনো ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়রা আমাদের সহায়তা ও তথ্য দিলে কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd