• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী নাদিয়া

Reporter Name / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

311

নতুন বছরের প্রথম দিনেই মা হওয়ার সুখবর জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কন্যাসন্তানের মা হওয়ার খবরটি জানান এই অভিনেত্রী। সালমান আরাফাত ও নাদিয়া দম্পতির এটি প্রথম সন্তান।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বেবি বাম্পের ফটোশুটের একটি ছবি শেয়ার করে সন্তান আগমনের আনন্দ ভাগ করে নেন নাদিয়া। তবে ঠিক কবে তিনি মা হয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি।

ছবির ক্যাপশনে নাদিয়া লেখেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন।”

 

কন্যার নাম জানিয়ে নাদিয়া লেখেন, “আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।”

২০২৪ সালের ২১ জুন, সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমান আরাফাতও বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন।

 

দেড় দশকেরও বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। নাটকের পাশাপাশি বিজ্ঞাপন, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওতে নিয়মিত অভিনয় করেছেন। চলচ্চিত্রেও তার উপস্থিতি রয়েছে। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি কলকাতার ‘সুনেত্রা সুন্দরম’ চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd