• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল, প্রশিক্ষণেও কড়া বিধিনিষেধ ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে বাংলাদেশি নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয়ে অবগত নই: স্পিকার সিলেট ওসমানীতে মেডিকেল অফিসার হলেন সাবেক ছাত্রলীগ সভাপতি কুলাউড়ায় ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর…

৯ কোটি ৭০ লক্ষ টাকার বাজেট ঘোষণা করল বিশ্বনাথ পৌরসভা

Reporter Name / ২০০ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

125

 বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের সভা কক্ষে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ‘৯ কোটি ৭০ লাখ টাকা’র বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ জুন) দুপুরে পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের। ঘোষণা করা বাজেট থেকে জানা যায়, এবারের বাজেটে রাজস্ব ও উন্নয়ন খ্যাতে ৮ কোটি ৯০ লাখ ও টিআর প্রকল্পের ৮০ লাখ টাকা’সহ মোট ৯ কোটি ৭০ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা। ব্যয় হিসেবে পৌরভবনের জন্য জমি ক্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন’সহ বিভিন্ন খ্যাত উল্লেখ করা হয়েছে। ব্যায়ের খ্যাতগুলোর মধ্যে সর্বোচ্চ বাজেট ২ কোটি টাকা ধরা হয়েছে কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পে। পাশাপাশি বিবিধ ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা। আর সর্বোচ্চ আয় ৩ কোটি ৬৭ হাজার টাকা দেখানো হয়েছে রাজস্ব আদায় থেকে। এদিকে এবারের বাজেটি গত বছরের তুলনায় প্রায় চারগুণ কমেছে।

২০২৪-২৫ অর্থবছরে ৩৭ কোটি ৭৭ লাখ ২১ হাজার ৬৮৬ টাকা বাজেট ঘোষণা করা হয়ে ছিল। তবে গত বছরে বিলাসী বাজেট ঘোষণা করা হলেও মোট আয় হয়ে ছিল মাত্র প্রায় ৬ কোটি টাকা। বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদেরের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd