• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

13
সমর্থকদের অপেক্ষা আরও দীর্ঘ হলো। স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। তাকে রাখা হয়েছে বেঞ্চে।
হাইতির বিপক্ষে জয় পাওয়া একাদশে মাত্র একটি পরিবর্তন এনে দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। রাফিনিয়ার জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ উইঙ্গার রায়ান।মায়ামি স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ জুন) ‘সি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
সবশেষ ২০২৩ সালের অক্টোবরে মাঠে নেমেছিলেন নেইমার। এরপর ইনজুরি নামক সেই পুরনো অভিশাপে দীর্ঘ সময়ের জন্য দলের বাইরে তিনি। অবশ্য তার ক্যারিয়ারের সঙ্গে এ ইনজুরি ওতপ্রোতভাবেই জড়িয়ে আছে। বিশ্বকাপের দলে তার সুযোগ পাওয়া, না পাওয়া নিয়েও কম নাটকীয়তা হয়নি। শেষ পর্যন্ত স্কোয়াডে যুক্ত হলেও পুরোপুরি ফিট হয়ে না ওঠায় প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি।
তবে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে খেলানোর বার্তা আগে থেকেই দিয়ে রেখেছিলেন কোচ আনচেলত্তি। তবে সেটা শুরুতে নাকি শেষের দিকে, স্পষ্ট করে বলেননি। যদিও বলেছিলেন, নেইমার ম্যাচের অর্ধেক অথবা পুরো ৯০ মিনিটই খেলতে পারেন। শেষ পর্যন্ত তাকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছেন ইতালিয়ান কোচ।
ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, নেইমারকে বেঞ্চে রাখার বিষয়ে আনচেলত্তির ব্যাখ্যা এমন, নেইমার এখন খেলতে প্রস্তুত হলেও পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় এখনও পৌঁছাননি। তাই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাকে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে।
এদিকে গত ম্যাচে চোটে পড়া রাফিনিয়ার জায়গায় রায়ানকে যুক্ত করে আনচেলত্তি বলেন, ‘রায়ান একজন পরিপূর্ণ ফরোয়ার্ড। আক্রমণভাগের সব পজিশনেই খেলতে পারে সে। ভাস্কোতে সে সেন্টার ফরোয়ার্ড হিসেবেও খেলেছে। সে শারীরিকভাবে শক্তিশালী, আকাশে বল দখলেও ভালো। আমার বিশ্বাস, সে ভালো একটি ম্যাচ খেলবে।’
স্কটল্যান্ড ম্যাচকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে আনচেলত্তি বলেন, ‘এই ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাইতির বিপক্ষে যে উন্নতির ছাপ দেখা গেছে, সেটি ধরে রাখার পাশাপাশি গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে হবে। পরবর্তী পর্বে যাওয়ার আগে আত্মবিশ্বাস বাড়ানোর জন্যও এটি প্রয়োজন। দল ধীরে ধীরে উন্নতি করছে।’
প্রতিপক্ষের খেলার ধরন নিয়েও সতর্ক ব্রাজিল কোচ। তার মতে, ‘এটি শারীরিক লড়াইয়ের ম্যাচ হবে। অনেক লম্বা বল খেলবে তারা। তাই দ্বিতীয় বল জেতা, দ্রুত বলের দখল ফিরে পাওয়া এবং ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ।’
ডগলাস সান্তোস ও ক্যাসেমিরো একটি করে হলুদ কার্ড দেখলেই পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হবেন। তবুও তাদের বিশ্রাম দেয়ার চিন্তা করেননি আনচেলত্তি। কারণ স্কটল্যান্ডের বিপক্ষে জয়ই ব্রাজিলকে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে পারে। বর্তমানে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে আছে সেলেসাওরা।
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ: অ্যালিসন, দানিলো, মারকুইনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা; রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd