• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বকে আমানত মনে করে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে -অ্যাডভোকেট জুবায়ের কুলাউড়ায় অভিযানের সময় বিজিবির ওপর হামলা, গুলি ছুড়ে প্রতিরোধ হিন্দুস্তান থেকে প্যারাশুটে নামবেন, না হেলিকপ্টারে: রিজভী জরিমানার টাকা দিলেন বিএনপি নেতা নাসিম, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক সাফ চ্যাম্পিয়নশিপ:মালদ্বীপকে উড়িয়ে সেমিফাইনালের পথে পাকিস্তান সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান নেতাকর্মীদের নিয়ে ৬ কিলোমিটার পথ হাঁটলেন প্রধানমন্ত্রী জাতি বড় হতাশায়, আল্লাহর দ্বীনের ভিত্তিতেই স্বস্তি ফেরানো সম্ভব ৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর খোঁজ নিলেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ আন্তর্জতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোনালদো ইরানে ৯ নভেম্বর রাতে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ২৬৮ রানে পিছিয়ে থেকে সিলেটের দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের অসুস্থ হয়ে হাসপাতালে প্রবাসী কল্যাণমন্ত্রী, দেখতে গেলেন বাণিজ্যমন্ত্রী পরীক্ষা মিস করে সিলেট টেস্ট দেখতে গ্যালারিতে ভক্তরা শামসুন্নাহার যেভাবে হয়ে উঠলেন পরীমণি

সাফ চ্যাম্পিয়নশিপ:মালদ্বীপকে উড়িয়ে সেমিফাইনালের পথে পাকিস্তান

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

8

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হারের পর ঘুরে দাঁড়াল পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পথে এক ধাপ এগিয়ে গেছে নলবারতো সোলানোর দল।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পাকিস্তান। এর ফলও পেতে বেশি সময় লাগেনি। সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকাইল অরুণ আবদুল্লাহ।

গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান বাড়ায় পাকিস্তান। নবম মিনিটে জুনায়েদ আহমেদ শাহর পাস থেকে জালের দেখা পান নাজিব উল্লাহ। এরপর ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে মালদ্বীপ। আক্রমণে গতি বাড়িয়ে পাকিস্তানের রক্ষণভাগে চাপ তৈরির চেষ্টা করলেও গোলের দেখা পায়নি তারা। পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ আহমেদ ভাটও ছিলেন দৃঢ় অবস্থানে।

অন্যদিকে, দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল পাকিস্তান। তবে সেগুলো কাজে লাগাতে না পারায় ব্যবধান আর বাড়েনি। শেষ পর্যন্ত প্রথমার্ধের তিন গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd