• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! হজে ২৪ বাংলাদেশির মৃত্যু সিলেট থেকে কেনা কুরবানির ৩ গরু ছিনতাই বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান রামিসা হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কিছু রাজনৈতিক দল হামে আক্রান্ত ছেলেকে নিয়ে প্রতিবন্ধী এক বাবার লড়াই মৌলভীবাজারে মহাবিপন্ন আহত চিতা বিড়াল উদ্ধার সিলেটে নিজের মেয়েকে গলা কেটে খুন করলেন মা সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‌্যাব সদস্যের মাধবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হাওর দখল ও শিল্পায়নের অপচেষ্টা বন্ধের দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ সিলেটে রেললাইনে পড়েছিল নারীর কাটা মরদেহ কাস্টমস গুদামে রক্ষিত নিলামযোগ্য পণ্যসমূহের সিল্ড টেন্ডার নিলাম, ২০২৬ অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন পাকিস্তানের বিপক্ষে জয় ইতিহাসের সেরা অর্জন : জামায়াত আমির কৌশলে স্থানীয় নির্বাচনে লড়বে নিষিদ্ধ আ.লীগ

সুনামগঞ্জের তিনটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

Reporter Name / ৩৮৫ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

183

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি ২টি আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি সুনামগঞ্জ ১ (ধর্মপাশা- মধ্যনগর- জামালগঞ্জ -তাহিরপুর), সুনামগঞ্জ ৩ (শান্তিগঞ্জ- জগন্নাথপুর) ও সুনামগঞ্জ ৫ (ছাতক- দোয়ারাবাজার) আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। তবে সুনামগঞ্জ ২ (দিরাই-শাল্লা) ও সুনামগঞ্জ ৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
 
সুনামগঞ্জ-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমদ ও সুনামগঞ্জ-৫ আসনে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন মনোনয়ন পেয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের কয়ছর এম আহমদ। চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
সুনামগঞ্জ-১ আসনের আনিসুল হক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে গণজোয়ার সৃষ্টি হবে। সব ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
 
উল্লেখ্য, সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়।
 
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd