• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! হজে ২৪ বাংলাদেশির মৃত্যু সিলেট থেকে কেনা কুরবানির ৩ গরু ছিনতাই বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান রামিসা হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কিছু রাজনৈতিক দল হামে আক্রান্ত ছেলেকে নিয়ে প্রতিবন্ধী এক বাবার লড়াই মৌলভীবাজারে মহাবিপন্ন আহত চিতা বিড়াল উদ্ধার সিলেটে নিজের মেয়েকে গলা কেটে খুন করলেন মা সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‌্যাব সদস্যের মাধবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হাওর দখল ও শিল্পায়নের অপচেষ্টা বন্ধের দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ সিলেটে রেললাইনে পড়েছিল নারীর কাটা মরদেহ কাস্টমস গুদামে রক্ষিত নিলামযোগ্য পণ্যসমূহের সিল্ড টেন্ডার নিলাম, ২০২৬ অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন পাকিস্তানের বিপক্ষে জয় ইতিহাসের সেরা অর্জন : জামায়াত আমির কৌশলে স্থানীয় নির্বাচনে লড়বে নিষিদ্ধ আ.লীগ

দোয়ারাবাজারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেনের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

128

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেনের ফেসবুকে অভিভাবক ও ছাত্রছাত্রীদের নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মাঠগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এডহক কমিটি সদস্য মোশাররফ হুসেন নজরুলের সভাপতিত্বে ও নুরুল আমিনের পরিচালনায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন তরিকুল ইসলাম তারেক, রুবেল আহমেদ, জসিম উদ্দিন,এমদাদুল হক,রইছ মিয়া,শাহিদ মড়ল,সাইফুল ইসলাম চৌধুরি, হাজ্বী আব্দুল মতিন,আব্দুল মালেক,মুসলেম উদ্দিন,শাকিল,আমজাদ হুসেন বাবুল,শাহ আলম,ইকবাল,নাজমুল, মোফাজ্জল হাসান,হযরত আলী,হিরন মিয়া,আবুল কাশেম।

বক্তারা অভিযোগ করে বলেন, একজন শিক্ষকের কাছ থেকে শালীনতা, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয়। কিন্তু আমির হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে শিক্ষকতার পবিত্র পেশাকে কলঙ্কিত করেছেন। তার এ মন্তব্যে শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিকভাবে আহত হয়েছেন।
প্রতিবাদকারীরা দ্রুত তার বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় বক্তারা আরও বলেন, “একজন শিক্ষক সমাজ গড়ার কারিগর। তার কাছ থেকে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। স্কুলের পরিবেশ রক্ষার্থে কঠোর ব্যবস্থা ছাড়া বিকল্প নেই।”
প্রতিবাদ সমাবেশ শেষে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতির কথাও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd