সুনামগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
Reporter Name
/ ১৮৮
Time View
Update :
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
Share
সুনামগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব তোফায়েল আহমদ খান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫: ইং) তাহিরপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক এর কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তোফায়েল আহমদ খান বলেন, সুনামগঞ্জ-১ আসনের জনগণের প্রত্যাশা ও অধিকার রক্ষায় তিনি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। জনগণের সমর্থন পেলে এলাকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে কাজ করবেন বলেও জানান তিনি। উল্লেখ্য, সুনামগঞ্জ-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা...
181
সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব তোফায়েল আহমদ খান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫: ইং) তাহিরপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক এর কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তোফায়েল আহমদ খান বলেন, সুনামগঞ্জ-১ আসনের জনগণের প্রত্যাশা ও অধিকার রক্ষায় তিনি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। জনগণের সমর্থন পেলে এলাকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে কাজ করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, সুনামগঞ্জ-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ধারাবাহিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।