• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! হজে ২৪ বাংলাদেশির মৃত্যু সিলেট থেকে কেনা কুরবানির ৩ গরু ছিনতাই বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান রামিসা হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কিছু রাজনৈতিক দল হামে আক্রান্ত ছেলেকে নিয়ে প্রতিবন্ধী এক বাবার লড়াই মৌলভীবাজারে মহাবিপন্ন আহত চিতা বিড়াল উদ্ধার সিলেটে নিজের মেয়েকে গলা কেটে খুন করলেন মা সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‌্যাব সদস্যের মাধবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হাওর দখল ও শিল্পায়নের অপচেষ্টা বন্ধের দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ সিলেটে রেললাইনে পড়েছিল নারীর কাটা মরদেহ কাস্টমস গুদামে রক্ষিত নিলামযোগ্য পণ্যসমূহের সিল্ড টেন্ডার নিলাম, ২০২৬ অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন পাকিস্তানের বিপক্ষে জয় ইতিহাসের সেরা অর্জন : জামায়াত আমির কৌশলে স্থানীয় নির্বাচনে লড়বে নিষিদ্ধ আ.লীগ ধর্মপাশায় হাওরের পানির নিচে থাকা নলকূপ থেকে উঠছে গ্যাস, উৎসুক জনতার ভিড় ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার

ঈদের দিনেও ফুটবল দলের অনুশীলন

Reporter Name / ২৯৯ Time View
Update : শনিবার, ৭ জুন, ২০২৫

93

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির মুখোমুখি হবে হ্যাভিয়ের কাবরেরার দল। স্বাভাবিকভাবেই আসন্ন ম্যাচটির দিকে এখন পূর্ণ মনোযোগ বাংলাদেশের। এমনকি ঈদের দিনও ছুটি নেই ফুটবলারদের।ঈদুল আযহা উপলক্ষ্যে শনিবার (৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুটবলারদের ছুটি দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সময়টুকু নিজেদের মতো করে কাটাবেন সবাই। তবে বিকেলেই শুরু হবে মাঠের ব্যস্ততা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে রুটিন ওয়ার্ক হিসেবে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবেন ফুটবলাররা।

সেই অনুশীলন হবে ক্লোজ ডোর। অর্থ্যাৎ হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলামদের সেই অনুশীলন কাভার করার সুযোগ থাকছে না সাংবাদিক বা ইউটিউবারদের। মূলত সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে নিজেদের কৌশলগত কিছু বিষয় ফাঁস করতে চাইছে না ম্যানেজমেন্ট। তাই এই ব্যবস্থা।

সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছে বাংলাদেশ। প্রীতি ম্যাচে গত ৪ জুন ভুটানকে ২-০ গোলে হারিয়েছে তারা। সেই ম্যাচের দারুণ পারফরম্যান্স দিয়ে সমর্থক মন জয় করে নিয়েছেন ফুটবলাররা। জাতীয় স্টেডিয়ামে সেদিন ম্যাচের পঞ্চম মিনিটে হামজার হেড থেকে পাওয়া গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পরপরই সোহেল রানার বুলেট গতির শটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। বাকি সময়ে একাধিক সহজ সুযোগ হাতছাড়া করায় আর ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ।

সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য গত ২৮ মে প্রাথমিক দল ঘোষণা করেন কাবরেরা। এরপর কয়েকজনকে বাদ দিয়ে মূল দলও ঘোষণা করা হয়। দলে হামজা, ফাহমিদুলের পাশাপাশি জায়গা হয়েছে কানাডা প্রবাসী ফুটবলার শামিত সোমের। ভ্রমণ ক্লান্তির কারণে ভুটানের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে শামিতের।

গত ১ জুন ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য প্রথম অনুশীলন করে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে জয়ের পর থেকে পুরোদমে সিঙ্গাপুর বধের ছক কষছেন কাবরেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd