ফলের মধ্যে আপেল ও কলা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি খাওয়া হয়। দুটিই পুষ্টিগুণে ভরপুর। তাই অনেকেরই প্রশ্ন – কোনটি বেশি উপকারী আর প্রতিদিন কোনটি খাওয়া ভালো? চলুন পুষ্টিবিদদের মতামত ও গবেষণার ভিত্তিতে সহজভাবে বিষয়টি জেনে নিই।
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, মাঝারি আকারের একটি আপেলে (প্রায় ১৮২ গ্রাম) থাকে
আপেলের উপকারিতা
গবেষণায় দেখা গেছে, আপেলে থাকা ফাইটোকেমিক্যাল শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে হজমশক্তি উন্নত ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। এছাড়া হৃদরোগ, ডায়াবেটিস ও কিছু ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এবং কোলেস্টেরল কমাতে সহায়ক।

বিশেষজ্ঞরা বলেন, আপেল কম ক্যালরিযুক্ত হওয়ায় ওজন নিয়ন্ত্রণেও ভালো ভূমিকা রাখে।
মার্কিন কৃষি বিভাগের মতে, ১০০ গ্রাম পাকা কলায় থাকে
কলার উপকারিতা
কলা পটাশিয়ামের ভালো উৎস, যা হৃদযন্ত্র সুস্থ রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ও পেশির কার্যক্ষমতা বাড়ায়।
এছাড়া কলার প্রাকৃতিক চিনি দ্রুত শক্তি দেয়, তাই এটি সকালের নাস্তা বা ব্যায়ামের আগে খাওয়ার জন্য উপযুক্ত। এতে থাকা ভিটামিন বি৬ মস্তিষ্কের কার্যকারিতা ও মুড ভালো রাখতে সহায়তা করে।
গবেষণায় আরও দেখা গেছে, কলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
আপেল: বেশি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট → হজম ও দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধে ভালো
কলা: বেশি পটাশিয়াম ও দ্রুত শক্তি → শরীরচর্চা বা সক্রিয় জীবনের জন্য উপকারী
ক্যালরির দিক থেকে কলা একটু বেশি শক্তি দেয়, আর আপেল তুলনামূলকভাবে হালকা ও বেশি হাইড্রেটিং।
পুষ্টিবিদের মতে, ‘আপেল ও কলা—দুটিই প্রতিদিন খাওয়া নিরাপদ, যদি তা সুষম খাদ্যের অংশ হয়।’
তিনি আরও বলেন, আপেল হজম ভালো রাখা, ওজন কমানো বা অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে চাইলে উপকারি। অন্যদিকে বেশি শক্তি দরকার হলে বা আপনি যদি অ্যাথলেট হন সেক্ষেত্রে কলা ভালো।
আপেল দিয়ে
কলা দিয়ে

আপেল ও কলা – দুটিরই আলাদা পুষ্টিগুণ রয়েছে। তাই একটিকে বাদ না দিয়ে, নিজের প্রয়োজন অনুযায়ী দুটিই খাদ্যতালিকায় রাখা সবচেয়ে ভালো। নিয়মিত ফল খাওয়ার অভ্যাসই আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া