• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ

আপেল না কলা, কোনটি প্রতিদিন খাবেন

Reporter Name / ৮৬ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

125

ফলের মধ্যে আপেল ও কলা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি খাওয়া হয়। দুটিই পুষ্টিগুণে ভরপুর। তাই অনেকেরই প্রশ্ন – কোনটি বেশি উপকারী আর প্রতিদিন কোনটি খাওয়া ভালো? চলুন পুষ্টিবিদদের মতামত ও গবেষণার ভিত্তিতে সহজভাবে বিষয়টি জেনে নিই।

আপেলের পুষ্টিগুণ

মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, মাঝারি আকারের একটি আপেলে (প্রায় ১৮২ গ্রাম) থাকে

  • প্রায় ৯৪ ক্যালরি
  • ২৫ গ্রাম কার্বোহাইড্রেট
  • ৪.৩ গ্রাম ফাইবার
  • ভিটামিন সি ও পটাশিয়াম

আপেলের উপকারিতা

 

গবেষণায় দেখা গেছে, আপেলে থাকা ফাইটোকেমিক্যাল শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে হজমশক্তি উন্নত ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। এছাড়া হৃদরোগ, ডায়াবেটিস ও কিছু ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এবং কোলেস্টেরল কমাতে সহায়ক।

আপেল না কলা, কোনটি প্রতিদিন খাবেন

 

বিশেষজ্ঞরা বলেন, আপেল কম ক্যালরিযুক্ত হওয়ায় ওজন নিয়ন্ত্রণেও ভালো ভূমিকা রাখে।

 

কলার পুষ্টিগুণ

মার্কিন কৃষি বিভাগের মতে, ১০০ গ্রাম পাকা কলায় থাকে

 

  • প্রায় ৮৯ ক্যালরি
  • ২২.৮ গ্রাম কার্বোহাইড্রেট
  • ২.৬ গ্রাম ফাইবার
  • ৩৫৮ মি.গ্রা. পটাশিয়াম

কলার উপকারিতা

 

কলা পটাশিয়ামের ভালো উৎস, যা হৃদযন্ত্র সুস্থ রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ও পেশির কার্যক্ষমতা বাড়ায়।

 

এছাড়া কলার প্রাকৃতিক চিনি দ্রুত শক্তি দেয়, তাই এটি সকালের নাস্তা বা ব্যায়ামের আগে খাওয়ার জন্য উপযুক্ত। এতে থাকা ভিটামিন বি৬ মস্তিষ্কের কার্যকারিতা ও মুড ভালো রাখতে সহায়তা করে।

 

গবেষণায় আরও দেখা গেছে, কলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।

 

বিশেষজ্ঞদের মতে মূল পার্থক্য

আপেল: বেশি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট → হজম ও দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধে ভালো

 

কলা: বেশি পটাশিয়াম ও দ্রুত শক্তি → শরীরচর্চা বা সক্রিয় জীবনের জন্য উপকারী

 

ক্যালরির দিক থেকে কলা একটু বেশি শক্তি দেয়, আর আপেল তুলনামূলকভাবে হালকা ও বেশি হাইড্রেটিং।

 

প্রতিদিন কোনটি খাবেন?

পুষ্টিবিদের মতে, ‘আপেল ও কলা—দুটিই প্রতিদিন খাওয়া নিরাপদ, যদি তা সুষম খাদ্যের অংশ হয়।’

 

তিনি আরও বলেন, আপেল হজম ভালো রাখা, ওজন কমানো বা অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে চাইলে উপকারি। অন্যদিকে বেশি শক্তি দরকার হলে বা আপনি যদি অ্যাথলেট হন সেক্ষেত্রে কলা ভালো।

 

কীভাবে খাবেন (সহজ উপায়)

আপেল দিয়ে

 

  • আপেল-দারুচিনি ওটস
  • আপেল-গাজরের সালাদ
  • বেকড আপেল (স্বাস্থ্যকর ডেজার্ট)

কলা দিয়ে

 

আপেল না কলা, কোনটি প্রতিদিন খাবেন

 

  • কলা-পিনাট বাটার টোস্ট
  • কলার শেক
  • কলা-ওটস পুডিং

আপেল ও কলা – দুটিরই আলাদা পুষ্টিগুণ রয়েছে। তাই একটিকে বাদ না দিয়ে, নিজের প্রয়োজন অনুযায়ী দুটিই খাদ্যতালিকায় রাখা সবচেয়ে ভালো। নিয়মিত ফল খাওয়ার অভ্যাসই আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd