• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ঢলে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটন কেন্দ্র, বন্ধ ঘোষণা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, সিলেটজুড়ে বন্যার শঙ্কা বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার হুঁশিয়ারি জার্মানি-আইভরি কোস্টের হাইভোল্টেজ লড়াই

লড়াই করে হারলো বাংলাদেশ

Reporter Name / ২১০ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

99

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে হামজা-তপু-বর্মনরা। তবে ২-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচে দেশের হয়ে ব্যবধান কমান রাকিব হোসেন। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিল স্বাগতিকরা।

ম্যাচের একেবারে শেষ দিকে শাহরিয়ার ইমনের অসাধারণ হেডটি কোনোমতে মাঠের বাইরে পাঠান সিঙ্গাপুরের গোলকিপার। গোল হলে বাংলাদেশ ব্যবধান আরও কমাতে পারত, কিন্তু তা আর হয়নি।

এদিন কানায় কানায় পূর্ণ জাতীয় স্টেডিয়ামে নতুন দিনের স্বপ্ন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল হামজারা। কিন্তু সুযোগ পায় সিঙ্গাপুর। নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণ করে বাংলাদেশও। বিশেষ করে শমিত সোম তৈরি করেন বেশ কিছু সুযোগ। তবে কাজে লাগাতে ব্যর্থ হন রাকিব কিংবা ফাহামিদুল। গোলশূন্য ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচ। কিন্তু তখন ম্যাচের ৪৪ মিনিট।

গোলকিপার মিতুল বল ফিস্ট করতে গিয়ে ব্যর্থ হন। বক্সের মধ্যে হেড থেকে বল পেয়ে শট নেন সিঙ্গাপুরের সং উই ইয়াং। দূর থেকে হামজা চৌধুরী বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। পিছিয়ে পড়ে বাংলাদেশ। বিরতির পর ৫৯ মিনিটে লিড দ্বিগুণ করেন ইসকান ফান্দি। গোলকিপার মিতুল চেষ্টা করেও ব্যর্থ হন।

মাঠে তখন পিন পতনের নীরবতা। সেই দর্শকদের জাগিয়ে তোলেন রাকিব হোসেন। ৬৭ মিনিটে হামজা চৌধুরীর বানিয়ে দেওয়া বলে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানান রাকিব। শেষ দিকে জমাট আক্রমণ করেও অবশ্য হাসিমুখে শেষ করা হয়নি হামজাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd