• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

গোয়াইনঘাটে শহীদ জিয়া পরিষদের আনন্দ মিছিল ও পথসভা

Reporter Name / ৭৬৬ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

384

তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট):  সিলেটের গোয়াইনঘাটে শহীদ জিয়া পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেট জেলা শহীদ জিয়া পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বুধবার (২ জুলাই) বিকেল ৪টায় গোয়াইনঘাট থানা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শহীদ জিয়া পরিষদ গোয়াইনঘাট উপজেলা কমিটির সভাপতি মঈনুদ্দিন মনু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদেক আহমদ। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ।এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ শহীদ জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা নবগঠিত কমিটির ভূয়সী প্রশংসা করে বলেন, শহীদ জিয়া পরিষদ একটি আদর্শিক সংগঠন হিসেবে তরুণ সমাজকে দেশপ্রেম, গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে।আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা “মা, মাটি ডাকছে – তারেক রহমান আসছে” সহ বিভিন্ন স্লোগানে গোয়াইনঘাট থানা সদর এলাকা মুখরিত করে তোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd