• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

থানকুনি–পাতার ১০টি উপকারিতা, সঙ্গে জানুন পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা

Reporter Name / ২৩৭ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

328

থানকুনির পাতা অনেকের কাছে পরিচিত একটি শাক হিসেবে, আবার আয়ুর্বেদ ও চীনা ভেষজ চিকিৎসায় এটি পরিচিত ‘দীর্ঘজীবনের ভেষজ’ হিসেবে। ইংরেজিতে একে বলা হয় গোটু কোলা (Gotu kola)। গ্রামবাংলায় একসময় এটি নিয়মিত খাওয়া হতো, আবার ওষুধ হিসেবেও ব্যবহার ছিল বেশ জনপ্রিয়। আধুনিক গবেষণাও বলছে, থানকুনি শুধু লোকজ বিশ্বাসের উপকরণ নয়, এর গুণের পেছনে আছে বৈজ্ঞানিক ভিত্তি। তবে সব ক্ষেত্রেই মনে রাখতে হবে, এটি কোনো জাদুকরি ওষুধ নয়। সঠিক মাত্রা ও প্রয়োগ জানা জরুরি। জেনে নিন এর উপকারিতা।

কিছু গবেষণায় দেখা গেছে, থানকুনি স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি উন্নত করতে সাহায্য করতে পারে
কিছু গবেষণায় দেখা গেছে, থানকুনি স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি উন্নত করতে সাহায্য করতে পারেছবি: গোটুকোলা ডটকো

১. স্মৃতি ও মনোযোগ বাড়াতে সহায়ক

কিছু গবেষণায় দেখা গেছে, থানকুনি স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি উন্নত করতে সাহায্য করতে পারে। বিশেষ করে স্ট্রোকের পর স্মৃতিভ্রংশ বা মনোযোগের সমস্যায় কিছুটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। প্রাণীর ওপর করা গবেষণায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর উপকারিতা তুলনামূলক বেশি দেখা গেছে।

২. আলঝেইমার্স রোগে সম্ভাব্য ভূমিকা

আলঝেইমার্স রোগে স্মৃতি ও স্নায়ুর ক্ষতি হয়। পরীক্ষাগার ও প্রাণীর ওপর করা কিছু গবেষণায় থানকুনি মস্তিষ্ককোষকে ক্ষতির হাত থেকে আংশিকভাবে রক্ষা করতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে মানুষের ক্ষেত্রে এটি চিকিৎসার বিকল্প—এমন সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা দরকার।

৩. দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে

থানকুনির একটি গুরুত্বপূর্ণ গুণ হলো, এটি স্নায়ুকে শান্ত করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, মানসিক চাপ বা ঘুমের অভাবে সৃষ্ট উদ্বেগ কমাতে এটি সহায়ক হতে পারে। তাই হালকা দুশ্চিন্তা বা মানসিক অস্থিরতায় অনেকেই এটি ব্যবহার করেন।

৪. বিষণ্নতায় সহায়ক হতে পারে

থানকুনি মস্তিষ্কের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলে বলে ধারণা করা হয়। সীমিত পরিসরের কিছু গবেষণায় দেখা গেছে, এটি বিষণ্নতার কিছু উপসর্গ যেমন মন খারাপ, অস্থিরতা কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধের বিকল্প হিসেবে ব্যবহার করা ঠিক নয়।

কিছু গবেষণায় দেখা গেছে, থানকুনি শরীরে তরল জমে থাকা কমাতে এবং রক্তসঞ্চালন উন্নত করতে সাহায্য করতে পারে
কিছু গবেষণায় দেখা গেছে, থানকুনি শরীরে তরল জমে থাকা কমাতে এবং রক্তসঞ্চালন উন্নত করতে সাহায্য করতে পারেছবি: পেক্সেলস

৫. রক্তসঞ্চালন ভালো করে, ফোলা কমাতে পারে

দীর্ঘ সময় বসে থাকা বা ভ্রমণের কারণে অনেকের পা ও গোড়ালি ফুলে যায়। কিছু গবেষণায় দেখা গেছে, থানকুনি শরীরে তরল জমে থাকা কমাতে এবং রক্তসঞ্চালন উন্নত করতে সাহায্য করতে পারে। ভ্যারিকোজ ভেইনের ক্ষেত্রেও এর কিছু উপকার লক্ষ করা গেছে।

৬. ঘুমের সমস্যা কমাতে সহায়ক

যাঁদের অনিদ্রার পেছনে দুশ্চিন্তা বা মানসিক চাপ কাজ করে, তাঁদের ক্ষেত্রে থানকুনি কিছুটা আরাম দিতে পারে। যদিও এ বিষয়ে গবেষণা এখনো সীমিত, তবে লোকজ চিকিৎসায় ঘুমের সমস্যায় থানকুনির ব্যবহার নতুন নয়।

৭. স্ট্রেচ মার্ক কমাতে সাহায্য করে

গর্ভাবস্থা বা দ্রুত ওজন বাড়া–কমার ফলে শরীরে যে স্ট্রেচ মার্ক পড়ে, সেসব কমাতে থানকুনি উপকারী হতে পারে। এতে থাকা কিছু উপাদান ত্বকে কোলাজেন তৈরিতে সহায়তা করে বলে ধারণা করা হয়।

৮. ক্ষত সারাতে ও দাগ কমাতে

প্রাণীর ওপর করা গবেষণায় দেখা গেছে, থানকুনি ক্ষত দ্রুত শুকাতে এবং দাগ কমাতে সাহায্য করতে পারে। তাই ছোটখাটো কাটাছেঁড়ায় থানকুনিসমৃদ্ধ মলম ব্যবহার করা হয়।

৯. জয়েন্টের ব্যথা ও প্রদাহে উপকার

থানকুনির প্রদাহনাশক গুণ আছে। গবেষণায় দেখা গেছে, বাত বা জয়েন্টের প্রদাহে এটি ব্যথা ও ক্ষয় কমাতে ভূমিকা রাখতে পারে।

১০. লিভার ও কিডনির সুরক্ষায় সম্ভাবনা

নতুন কিছু গবেষণায় দেখা গেছে, কিছু ওষুধের কারণে লিভার ও কিডনিতে যে বিষক্রিয়া তৈরি হয়, থানকুনি তা কিছুটা কমাতে পারে। তবে মানুষের ক্ষেত্রে এই ফল নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

থানকুনির পাতা দিয়ে চা বানানো যায়, রসও খেতে পারেন
থানকুনির পাতা দিয়ে চা বানানো যায়, রসও খেতে পারেনছবি: উইকিমিডিয়া কমনস

কীভাবে ব্যবহার করবেন?

  • পাতা বা শাক হিসেবে: অল্প পরিমাণে ভাজি, ভর্তা বা সালাদে
  • চা বা রস: পাতার রস বা শুকনো পাতা দিয়ে চা
  • ক্যাপসুল/এক্সট্র্যাক্ট: চিকিৎসকের পরামর্শে।
  • ত্বকে ব্যবহারে: থানকুনিযুক্ত ক্রিম বা মলম (আগে প্যাচ টেস্ট জরুরি)

পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা

সাধারণত থানকুনি নিরাপদ হলেও কারও কারও ক্ষেত্রে মাথাব্যথা, পেটের অস্বস্তি বা মাথা ঘোরা হতে পারে। অন্তঃসত্ত্বা নারী, লিভারের রোগী, শিশু কিংবা যাঁদের শিগগিরই অস্ত্রোপচার হওয়ার কথা, তাঁদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো।

শেষ কথা

থানকুনির পাতা আমাদের পরিচিত একটি ভেষজ, যার উপকারিতা নিয়ে আধুনিক গবেষণাও আগ্রহ দেখাচ্ছে। তবে এটি কোনো চিকিৎসার বিকল্প নয়। নিয়মিত বা দীর্ঘ মেয়াদে ব্যবহার করতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd