• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ: মুকতাবিস উন নূর প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম সিলেটে বিএনপি খুঁজছে একক প্রার্থী, জামায়াতের প্রস্তুতি চূড়ান্ত পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি ‘বিচ্ছেদ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’, কেন বললেন উদিতি? অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের রানের রেকর্ড প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী অক্টোবরের মধ্যেই ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসনের আশা বাণিজ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক সিলেটের চেহারা আমরা বদলে দেবো: বাণিজ্যমন্ত্রী হবিগঞ্জে ফের পরিবহন ধর্মঘটের ডাক সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল ৩য় দিনেও অচল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ : আশ্বাসে বরফ গলেনি সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান ১ দিন বাড়িয়ে দুর্গাপূজার ছুটি ঘোষণা করল সরকার

পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

11

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘স্পিকারের সঙ্গে দেখা করতে এসেছি। দল যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবো।’

এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফেরদৌসীকে পদত্যাগের নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে।

ওই দিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

এছাড়া মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আছে।

রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পর আলোচনায় আসা ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর কার্যক্রমেও স্থানীয় বিএনপির কয়েকজন যুক্ত বলে তথ্য পাওয়া গেছে ।

ফেরদৌসী আহমেদ মিষ্টি ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে ওই সমিতির সভাপতি ছিলেন। তখন ওই সমিতির নামে রাড্ডা সেন্টারের জায়গাটি বরাদ্দ দেওয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষের কাছে যে আবেদন করা হয়েছে, তাতে সভাপতি হিসেবে সই করেছিলেন ফেরদৌসী মিষ্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd