• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার?

Reporter Name / ৮৪ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

129

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটের বিয়ে নিয়ে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে। গত কয়েক মাস ধরেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চললেও এবার সামনে এসেছে সম্ভাব্য জীবনসঙ্গীর পরিচয়।

শুরুতে গুঞ্জন ছিল, অভিনেতা কর্ণ ওয়াহির সঙ্গে সম্পর্কে রয়েছেন জেনিফার এবং তাকেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। সাম্প্রতিক বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেনিফারের হবু জীবনসঙ্গী কোনো অভিনেতা নন, তিনি সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইসমাইল উইলিয়াম।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ইসমাইল উইলিয়ামের সঙ্গে জেনিফারের বাগদানও সম্পন্ন হয়েছে। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

সূত্রটির দাবি, জেনিফার ও ইসমাইল বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন। একসঙ্গে ভ্রমণের সময় ইসমাইল তাকে বিয়ের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে সম্মতি জানান অভিনেত্রী। এরপর থেকেই দুই পরিবার বিয়ের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।

তবে বিয়ে ও বাগদানের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি জেনিফার উইংগেট। ফলে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ জেনিফার উইংগেট ‘বেহাদ’, ‘বেপানাহ’, ‘দিল মিল গয়ে’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার বিয়ের খবর সত্যি হলে তা নিঃসন্দেহে ভক্তদের জন্য বড় চমক হয়ে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd