• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

গোয়াইনঘাটের বিভিন্ন সড়কের বেহাল দশা! সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে জয়নাল আবেদীন

Reporter Name / ৪৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

190

জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি :: গোয়াইনঘাটের প্রধান প্রধান সড়কের বেহাল দশা জনসাধারণের দুর্ভোগ ও রাজনৈতিক নেতৃবৃন্দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।

তিনি ২৭ মে মঙ্গলবার বিকাল ২ ঘঠিকার সময় স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এসব পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন – গোয়াইনঘাট উপজেলার পিরিজপুর -সোনারহাট রাস্তা দিয়ে প্রায় ৫০ হাজার জনগনের একমাত্র যোগাযোগ ,যা কয়েক বছর যাবত ব‍্যবহার অনুপযোগী ২০২২ সালের ভয়াবহ বন্যা ও পরবর্তী ২০২৪ সালের বন্যায় দফায় দফায় গোয়াইনঘাটের সড়ক পথ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে । জরুরি পদক্ষেপ নিতে ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রকৌশলী অফিসের সহযোগিতায়- আমরা লজিষ্টিক ও টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এর কার্যক্রম শুরু করেছি। আশা করছি দ্রত সময়ে কাজ সম্পন্ন হবে এবং ইতিমধ্যে ২০০ মিটার কাজ সম্পন্ন হয়েছে এবং ৩০০ মিটার কাজের আজ শুরু হয়েছে।
এভাবে প্রতিটি রাস্তাঘাট, কালভার্টের ডিমান্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সহ অবকাটামোগত উন্নয়নে জন চাহিদা তুলে আনার যাত্রা আমরা শুরু করছি।

জনসাধারণের দাবি – দীর্ঘদিন থেকেই এ অঞ্চলের মানুষ তার অধিকার বঞ্চিত ছিলো, পশ্চিম জাফলং, সদর ইউনিয়ন লেঙ্গুড়া ইউনিয়ন , সহ এ উপজেলার মানুষ যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে ছিলো।নৌকা ও খেয়া পারাপারের মাধ্যমে উপজেলা সদরের সাথে যাথায়াত করা হতো। আমাদের চলাচলের একমাত্র সড়ক পথ পিরিজপুর সোনারহাট রাস্তা। এটিই দীর্ঘদিন থেকেই ভঙ্গুর প্রাকৃতির রয়েছে। একজন রোগী নিয়ে আমরা হাসপাতালে যেথে পারিনা। এমতাবস্থায় অনতিবিলম্বে এ রাস্তার কাজ সম্পন্ন না হলে আমরা গন আন্দোলন গড়ে তোলব।

উপজেলা প্র-কৌশলী হাসিব আহমদ বলেন পিরিজপুর সোনারহাট রাস্তাটি ২০২২ সালের বন্যা পরবর্তী ফ্লাট ২০২২ নামে অভিহিত, টিকাধারী প্রতিষ্ঠান এস আর কর্পোরেশন একসাথে একাধিক কাজে হাত দেওয়ায় তারা কোন কাজ ই ঠিকমত করতে পারেনি। সাম্প্রতিক জয়নাল আবেদীন যে উদ্যোগ নিয়েছেন এজন্য উনাকে ধন্যবাদ। আমরা আশাবাদী শীঘ্রই আমরা সকল কাজ সম্পন্ন করতে পারব।

পরিদর্শন ও পর্যবেক্ষণে আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, সাবেক আমীর মাষ্টার মনজুর আহমদ,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন সিএনজি পরিবহন শ্রমিক সমিতির সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমদ,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ট্রাক সমিতির সহ সভাপতি শরীফ উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিশিষ্ট মুরব্বি ফরিদ উদ্দিন, গিয়াস উদ্দিন রুবেল, ইমদাদ উল্ল্যাহ, সেলিম উদ্দিন সহ পশ্চিম জাফলং ইউনিয়ন সদর ও লেংগুড়া ইউনিয়ন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক সাধারণ জনসাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd