• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে লেবু বাগানে বালু সিন্ডিকেট মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন? টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার রেল সচিবকে নিয়ে জাফলংয়ে মন্ত্রী আরিফ সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা বি*ক্ষো*ভ মিছিল জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও ওসামার নাম পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগে এমপি নাসেরের আইনি পদক্ষেপ

গৌরবের বিজয় দিবস আজ

Reporter Name / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

211

‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল্’। এমনই এক ডিসেম্বরের কুয়াশা মোড়ানো ভোরে উদিত হয়েছিল স্বাধীনতার নতুন সূর্য।

চিরগৌরবের দিন। পৃথিবীর মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন আজ। বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখ-ের আত্মপ্রকাশ ঘটে এদিন। ১৯৭১ সালের এই দিন

দেশের বীর সন্তানরা জীবনবিমুখ হয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। হাতেগোনা অস্ত্র, অনভিজ্ঞ প্রশিক্ষণ-কিছুই তাদের থামাতে পারেনি। যার কাছে যা ছিল তাতেই তারা লড়েছিল, মাথা উচু রেখে, প্রাণের বিনিময়ে অর্জন করেছিল মুক্তি।

দীর্ঘ নয় মাস পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন ৩০ লাখ মানুষ। ২ লাখ মা-বোনেরসম্ভ্রম হারিয়ে গেছে, আর বিপুল ধনসম্পদ ধ্বংস হয়েছে। তবু সেই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। স্বাধীনতার সূর্য উদিত হয় এবং জাতি মুক্ত হয় পরাধীনতার শৃঙ্খল থেকে।

১৬ বছর ধরে রাজনৈতিক দখল, পক্ষ-বিপক্ষ সৃষ্টি, ও ঔপনিবেশিক নীতির ছায়ায় দেশকে বিভাজিত করে নানা ধরনের লুটপাট চালানো হয়েছে। তবে জনগণ এসব সহ্য করেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন করে শুরু হয় সংগ্রাম। এবং ৭১-এররক্তক্ষয়ী সংগ্রামের ধারাবাহিকতায় চব্বিশের গণঅভ্যুত্থান দেশের জন্য আনয়ন করে নতুন একটি বাংলাদেশের সূচনা।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) হানাদার পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধে অংশ নেওয়া যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।

এর মধ্য দিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ১৬ ডিসেম্বর বীর বাঙালির বিজয় দিবস হিসেবে ঘোষিত হয়। প্রতি বছর বাংলাদেশের সর্বস্তরের মানুষ উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd