• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

53

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের দায়িত্বে থাকা দল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টা ৫৮ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘সদ্য ক্ষমতায় আসা একটি দলের নেতাদের মক্কায় হোটেল কেনার হিড়িক পরে গেছে।

তিনি লেখেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে যখন যাই এমন গল্প কমন। এই বিষয়গুলো এখানকার কমিউনিটির কাছে গোপন কিছুও না। তবে এসব নিয়ে উচ্চবাচ্য করার কেউ নেই। তথাকথিত সমালোচকরা এদেরকে নিয়ে কথা বলা, কার্টুন করার দুঃসাহস ও দেখাবে না।’

এনসিপির এই নেতা লেখেন, ‘ওমরাহ পালনের নিয়ত করেছিলাম আরো আগেই, সময় মিলানো যাচ্ছিলো না। মক্কা, মদিনা দেখারও ইচ্ছা ছিল দীর্ঘদিনের। ওমরাহ পালন নিয়ে সমালোচনাকে কেউ কেউ ধর্ম অবমাননা, হ্যারাসমেন্টের পর্যায়ে নিয়ে গেছে।’

তিনি লেখেন, ‘ওমরাহর প্যাকেজে খরচ কত হয় এটাও গোপন কিছু না। গত ৬ মাস ধরেই একাধিক এজেন্সি, বড় ভাই আমাকে ওমরাহ করাতে চাচ্ছেন। তারাই সবকিছু ব্যবস্থা করেছেন। এছাড়াও তারেক এ আদেল ভাই, সানাউল্লাহ ভাইসহ প্রায় ১০ জনের টিম এসেছি।’

তিনি আরও লেখেন, ‘মজার বিষয় হচ্ছে আমরা এসেছি শুনে অন্তত আরো ৭-৮ টা এপ্রোচ এসেছে ডায়াস্পোরা সদস্য এবং বিভিন্ন হজ্জ এজেন্সি থেকে, তারা আমাদের সফর স্পন্সর করতে চায়। অনেকেই আমাদের পছন্দ করে, স্নেহ করে। এই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd