• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে

মাধবপুর উপজেলা পরিষদ হলরুম ব্যবহারে জামায়াতকে না বিএনপিকে হ্যাঁ

Reporter Name / ১২৯ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

161

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের হলরুম ও মিটিং রুম ব্যবহারে রাজনৈতিক দলগুলোর প্রতি প্রশাসনের আচরণে বৈষম্যের অভিযোগ উঠেছে। উপজেলা জামায়াতে ইসলামীকে সভা করার অনুমতি না দেওয়া হলেও বিএনপি নেতারা উপজেলা পরিষদের প্রশাসক কক্ষে বৈঠক করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার বিকালে প্রায় তিন–চার ঘণ্টা উপজেলা প্রশাসক কক্ষে বিএনপির শীর্ষনেতাদের নিয়ে বৈঠক করেন সৈয়দ শাহজাহান। এর আগে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে জামায়াতে ইসলামী উপজেলা পরিষদ হলরুম ব্যবহারের জন্য নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনুমতি চাইলেও তা নাকচ করা হয়।

এ বিষয়ে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভুইয়া বলেন, আমরা লিখিতভাবে মিটিংয়ের অনুমতি চেয়েছিলাম। ইউএনও জানিয়েছেন নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক মিটিংয়ের অনুমতি দেওয়া যাবে না। কিন্তু বিএনপি কীভাবে একই ভবনে বৈঠক করল। আইন কি সবার জন্য এক নয় এ প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরো বলেন, কোনো কারণ না দেখিয়েই আমাদের আবেদন বাতিল করা হয়েছে। বিএনপিকে অনুমতি দেওয়া প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। অনেকে বলছেন, প্রশাসনের অপর্যাপ্ত ব্যাখ্যা ও স্বচ্ছতার অভাবে রাজনৈতিক অঙ্গনে ভুল বোঝাবুঝি এবং সমালোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের ব্যবহৃত মোবাইল নম্বরে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd