• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! হজে ২৪ বাংলাদেশির মৃত্যু সিলেট থেকে কেনা কুরবানির ৩ গরু ছিনতাই বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান রামিসা হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কিছু রাজনৈতিক দল হামে আক্রান্ত ছেলেকে নিয়ে প্রতিবন্ধী এক বাবার লড়াই মৌলভীবাজারে মহাবিপন্ন আহত চিতা বিড়াল উদ্ধার সিলেটে নিজের মেয়েকে গলা কেটে খুন করলেন মা সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‌্যাব সদস্যের মাধবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হাওর দখল ও শিল্পায়নের অপচেষ্টা বন্ধের দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ সিলেটে রেললাইনে পড়েছিল নারীর কাটা মরদেহ কাস্টমস গুদামে রক্ষিত নিলামযোগ্য পণ্যসমূহের সিল্ড টেন্ডার নিলাম, ২০২৬ অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন পাকিস্তানের বিপক্ষে জয় ইতিহাসের সেরা অর্জন : জামায়াত আমির কৌশলে স্থানীয় নির্বাচনে লড়বে নিষিদ্ধ আ.লীগ

দোয়ারাবাজারে স্কুল ছাত্রীকে ১ মাস আ-ট-কে রেখে ধ*র্ষ*ণ

Reporter Name / ৩১১ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

109

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এজাহারনামীয় পলাতক আসামি লিটন মিয়া (৩০)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার লালমাই থানার উত্তর দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত লিটন মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার নলুয়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে।

র‌্যাব মামলা সূত্রে জানায়, ভিকটিম দোয়ারাবাজারের জনতা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে লিটন মিয়া তাকে প্রেমের প্রস্তাব দিলে সে রাজি না হওয়ায় লিটন ক্ষুব্ধ হয়ে প্রায়ই মদ্যপ অবস্থায় রাস্তায় খারাপ আচরণ করত। মান-সম্মানের ভয়ে ভিকটিমের পরিবার তার স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

পরে গত ১৫ জুলাই রাত ৮টার দিকে ভিকটিম নিজ বাড়ির পাশের নলুয়া মরা নদীর ঘাটে অজু করতে গেলে লিটন ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থেকে তাকে জোরপূর্বক নৌকায় তুলে নিয়ে যায়।

দীর্ঘ এক মাস পর ১৮ আগস্ট ভিকটিমের বাবা জানতে পারেন যে, লিটন মিয়া মেয়েটিকে নিজের বাড়িতে আটকে রেখে নির্যাতন করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে।

ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, লিটন তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই লিটন পলাতক ছিল। পরে র‌্যাব-৯ (সিপিসি-৩, সুনামগঞ্জ) এবং র‌্যাব-১১ (নারায়ণগঞ্জ)-এর যৌথ অভিযানে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত লিটন মিয়াকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকের মতো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধেও র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd