• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

লিভার পরিষ্কার রাখতে খাবেন কোন ৭ খাবার

Reporter Name / ৪৪৬ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

106

অনিয়ন্ত্রিত খাদ্যাভাস এবং শরীরচর্চার অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লিভার। বিশেষ করে নিয়মিত প্রক্রিয়াজাত ও তৈলাক্ত খাবার খেলে, মদ্যপান করলে লিভারে ফ্যাট জমে। এতে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে। শরীর সুস্থ রাখতে লিভার টক্সিন মুক্ত রাখা খুবই জরুরি। এজন্য প্রতিদিন ডিটক্স ওয়াটার খাওয়ার প্রয়োজন নেই। বরং দৈনন্দিন খাদ্যতালিকায় কিছু খাবার রাখলেই উপকার পাবেন। যেমন-

শাকপাতা
শাকের মধ্যে থাকা ক্লোরোফিল পিত্ত উৎপাদনে সাহায্য করে। এটি শরীর থেকে বর্জ্য বের করতে এবং ফ্যাটকে ভাঙতে সাহায্য করে। এ কারণে প্রতিদিনের খাদ্যতালিকায় যে কোনও শাক রাখুন।

রসুন
রসুনে থাকা অ্যালিসিন ও সেলেনিয়াম উপাদান লিভারকে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে। প্রতিদিন দু’কোয়া রসুন খেলেই লিভার ফ্যাট ফ্রি থাকবে।

হলুদ
বিভিন্ন গবেষণায় দেখা গেছে,  হলুদের মধ্যে থাকা কারকিউমিন নামে এক ধরনের যৌগ দেহে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরির কাজ করে। এটি লিভার থেকে বিষাক্ত পদার্থ পরিষ্কার করে দেয় এবং লিভারের প্রদাহ কমায়।

আপেল
একাধিক রোগ থেকে সুরক্ষিত থাকতে সাহায্য করে আপেল। এই ফলের মধ্যে পেকটিন নামের ফাইবার রয়েছে, যা পেট পরিষ্কার করতে ভূমিকা রাখে। লিভার ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে রোজ একটা করে আপেল খান।

গ্রিন টি

গ্রিন টি-তে ক্যাটেচিন নামের এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। দিনে ৩-৪ কাপ গ্রিন টি খেলেই ফ্যাটি লিভার, কোলেস্টেরল এবং বাড়তি ওজন নিয়ন্ত্রণে থাকবে।

লেবুজাতীয় ফল
যে কোনও ধরনের লেবুতে ভিটামিন সি থাকে। এই উপাদান লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলেও উপকার পাবেন।

কপিজাতীয় সবজি
বাঁধাকপি, ফুলকপি, ওলকপি কিংবা ব্রকোলি— এই জাতীয় সবজিতে গ্লুকোসিনোলেট্‌স নামক একটি এনজাইম থাকে যা শরীরকে ডিটক্সিফাই করতে এবং লিভারের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd