• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ঢলে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটন কেন্দ্র, বন্ধ ঘোষণা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

অভিষিক্ত নাওয়াজের ব্যাটে জিতল পাকিস্তান

Reporter Name / ৬১২ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

293

টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজের শুরুটাও দারুণ হলো পাকিস্তানের। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এই ম্যাচ দিয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হয় হাসান নাওয়াজের। অভিষেক ম্যাচেই পাকিস্তানের জয়ের নায়ক বনে গেলেন এই তরুণ ব্যাটার।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৯ ওভারে ২৮০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নাওয়াজের অপরাজিত ফিফটিতে ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে নাওয়াজ ছাড়াও ফিফটি করেন মোহাম্মদ রিজওয়ান। ৩৮তম ওভারে ৫৩ রান করে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। ১৮০ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। জয়ের জন্য তখন শেষ ৭৬ বলে ১০১ রান দরকার সফরকারীদের।

হুসেন তালাতকে নিয়ে দারুণ ব্যাটিংয়ে এই সমীকরণ মেলান অভিষিক্ত নাওয়াজ। ষষ্ঠ উইকেটে নিরবচ্ছিন্ন ১০৪ রানের জুটি গড়েন এই দুজন। ৫৪ বলে ৫ চার ও ৩ ছয়ের সাহায্যে ৬৩ রানের ইনিংস খেলেন নাওয়াজ। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার অপরপ্রান্তে ৪১ রানে অপরাজিত থাকেন তালাত।

পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ে নামা ৭ ব্যাটারের মধ্যে ছয়জনই দলের জয়ে কমবেশি অবদান রেখেছেন। তৃতীয় সর্বোচ্চ ৪৭ রান এনে দেন বাবর আজম। আব্দুল্লাহ শফিকের অবদান ২৯ রান। এছাড়া ২৩ রান করেন সালমান আলী আগা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৫ রানে ২ উইকেট নেন শামার জোসেফ।

এর আগে ৩ ফিফটিতে এই পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। ৬২ বলে ৬০ রান করেন এভিন লুইস। শাই হোপের ব্যাট থেকে আসে ৫৫ রান। ৫৩ রান করেন রস্টন চেজ। ৩১ রান এনে দেন গুদাকেশ মোটি। ৪ উইকেট নিয়ে এদিন পাকিস্তানের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদি। ৫১ রান খরচ করেন এই পেসার। ৫৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন নাসিম শাহ।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২৮০/১০- ৪৯ ওভার (লুইস ৬০, হোপ ৫৫, চেজ ৫৩; শাহিন ৪/৫১, নাসিম ৩/৫৫)

পাকিস্তান: ২৮৪/৫- ৪৮.৫ ওভার (নাওয়াজ ৬৩*, তালাত ৪১*, রিজওয়ান ৫৩; জোসেফ ২/৬৫)

ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা: হাসান নাওয়াজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd