• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গোবিন্দনগর ফজলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সংবর্ধনা প্রদান শান্তিময় ও মানবিক বিশ্ব দেখতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী আসিয়ান কাপ • ৩-০ গোলে হার, মালয়েশিয়ার কাছে পাত্তাই পেলো না হামজারা সিলেটের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে উন্নয়ন জরুরি: প্রবাসীকল্যাণমন্ত্রী মানুষের আস্থা অর্জনে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাড়ানোর তাগিদ-সিলেটে জামায়াত আমির কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসা করা উচিত: ডিএমপি প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘অস্বচ্ছতা ও বৈষম্যের’ তীব্র প্রতিবাদ জামায়াতের জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান সরকার ৭ মাসেই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি শিক্ষার্থীদের নিজ যোগ্যতা ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান কয়েস লোদীর ঝুঁকিতে ১৮ শতকে নির্মিত জৈন্তাপুরের ‘ঢুপির সরাইখানা’, সংরক্ষণের দাবি সিলেটে তাপমাত্রা ছাড়াল ৩৫ ডিগ্রি, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস এমসি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির গৌরব হারিয়ে ধ্বংসের মুখে ঐতিহাসিক কুলাউড়া রেল জংশন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার মাজারের অর্থ জনকল্যাণে ব্যবহারে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব জামায়াত আমিরের জামায়াত আমিরের বক্তব্যে হাসিনার ফেরার যোগসূত্র রয়েছে: রাশেদ খাঁন জালালাবাদ গ্যাসে গ্রাহকদের ৮০ লাখ টাকা আত্মসাৎ: দুই কর্মকর্তার সংশ্লিস্টতা পেয়েছে দুদক গোবিন্দগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের সং*ঘ*র্ষে ৪০ জন আ হ ত

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসা করা উচিত: ডিএমপি

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

7

সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া বলেছেন, ‘আমার কাছে মনে হয় তাকে (নাসীরুদ্দীন পাটোয়ারী) জিজ্ঞাসাবাদ করা উচিত।

ডিএমপির অভিযানে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই যুগ্ম কমিশনার বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এই কথা বলল কেন? আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।

এর আগে সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও গণভোটের গণরায় বাস্তবায়ন ইস্যুতে এনসিপিসহ ১১দলীয় ঐক্যের রাজপথের আন্দোলন নিয়ে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই সময় কথার একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলতে শোনা যায়, আমরা তো এই ৩ দাবিতে অনবরত রাজপথে আছি, সরকার তো এই দাবিগুলো মানছে না। ১১ দল জোটটা এই দাবিগুলো করে যাচ্ছে, এই দাবিগুলো মানলেই তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।

রাজধানীতে সম্প্রতি যেসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, সেগুলো কি শুধু কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাই ঘটাচ্ছে, নাকি অন্য কেউ জড়িত—এমন প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বলেন, ‘আমার কাছে মনে হয়, তাকে (নাসীরুদ্দীন পাটোয়ারী) জিজ্ঞাসাবাদ করতে হবে। তিনি এই বক্তব্যটা কেন দিয়েছেন? আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’

নাসীরুদ্দীন পাটোয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কি না, গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd