• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

সীমান্ত এলাকার অপরাধ নিয়ে অপু বিশ্বাসের সিনেমা ‘শিকার’

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

83

সীমান্তবর্তী এলাকার নানারকম অপরাধ-অনিয়মকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে থ্রিলার সিনেমা ‘শিকার’। ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে শিকারে দেখা মিলবে কলকাতার তিন জনপ্রিয় অভিনেতার।

কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করছেন অপু বিশ্বাস, নবাগত মুরতজা পলাশ, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্য।

নির্মাতা কামরুজ্জামান রোমান জানিয়েছেন, সম্প্রতি নেপালে শুরু হয়েছে ‘শিকার’-এর শুটিং। বাংলাদেশ ও ভারতের শিল্পীদের পাশাপাশি সিনেমাটিতে নেপালের অভিনয়শিল্পীদেরও দেখা যাবে।

রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্য তিনজনেরই বাংলাদেশের সিনেমায় কাজের অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে শ্যাম ভট্টাচার্য সাম্প্রতিক সময়ে ‘বরবাদ’ ও ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করেছেন।

নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘‘চরিত্রের প্রয়োজনেই রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্যকে নেওয়া হয়েছে। সবাই অনেক এফোর্ট দিচ্ছেন। আশা করছি, সবাই মিলে দর্শকদের দারুণ একটি সিনেমা উপহার দিতে পারব।’’

সিনেমার গল্প প্রসঙ্গে শ্যাম ভট্টাচার্য বলেন, ‘‘সীমান্তবর্তী এলাকার অপরাধকে কেন্দ্র করেই ‘শিকার’-এর গল্প। এতে বাংলাদেশ ও ভারত দুই দেশের প্রেক্ষাপটই তুলে ধরা হচ্ছে। তার ভাষায়, গল্প সিম্পল হলেও সেটি কীভাবে ইউনিক হয়ে উঠতে পারে, ‘শিকার’ ছবিতে সেটিই দেখা যাবে।’’

নির্মাতা জানিয়েছেন, নেপালে প্রায় ২৫ দিন ‘শিকার’-এর শুটিং হবে। নেপাল অংশের কাজ শেষ করে দেশে ফিরবেন শিল্পী ও কলাকুশলীরা।

এরপর বাংলাদেশে আরও প্রায় এক সপ্তাহ শুটিং চলবে। দৃশ্যধারণ শেষ হলে পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হবে। এরপরই সিনেমাটির মুক্তির পরিকল্পনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd