• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বিচ্ছেদ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’, কেন বললেন উদিতি? অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের রানের রেকর্ড প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী অক্টোবরের মধ্যেই ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসনের আশা বাণিজ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক সিলেটের চেহারা আমরা বদলে দেবো: বাণিজ্যমন্ত্রী হবিগঞ্জে ফের পরিবহন ধর্মঘটের ডাক সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল ৩য় দিনেও অচল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ : আশ্বাসে বরফ গলেনি সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান ১ দিন বাড়িয়ে দুর্গাপূজার ছুটি ঘোষণা করল সরকার টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা সব বয়সীরাই এখন হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই -মাহমুদুর রহমান দিলাওয়ার ডায়াবেটিস হলে কি মাটির নিচের সবজি খাওয়া যাবে? না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করল বাংলাদেশ

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

26
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ দিয়েই দেশটির মাটিতে প্রথমবার ওয়ানডে খেলবে বাংলাদেশ।
ব্রিসবেনে হবে সিরিজের তিনটি ম্যাচ। আগামী ৯ অক্টোবর প্রথম ওয়ানডের পর ১১ ও ১৪ অক্টোবর একই ভেন্যুতে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।
সর্বশেষ জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা। তাদের জায়গায় দলে ফিরেছেন সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। গত জুলাইয়ে হওয়া সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, ঋতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd