• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বিচ্ছেদ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’, কেন বললেন উদিতি? অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের রানের রেকর্ড প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী অক্টোবরের মধ্যেই ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসনের আশা বাণিজ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক সিলেটের চেহারা আমরা বদলে দেবো: বাণিজ্যমন্ত্রী হবিগঞ্জে ফের পরিবহন ধর্মঘটের ডাক সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল ৩য় দিনেও অচল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ : আশ্বাসে বরফ গলেনি সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান ১ দিন বাড়িয়ে দুর্গাপূজার ছুটি ঘোষণা করল সরকার টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা সব বয়সীরাই এখন হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই -মাহমুদুর রহমান দিলাওয়ার ডায়াবেটিস হলে কি মাটির নিচের সবজি খাওয়া যাবে? না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

23

শর্ত পূরণ করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিও দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে বলেছিল তারা ক্ষমতায় গেলে নন এমপিও শিক্ষকদের এমপিও করে দেবে। কিন্তু তারা এখন তা করছে না। এসময় অধিকার আদায়ে শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের প্রধান উপদেষ্টা মুজিবুর রহমান বলেন, যারা শিক্ষকতার সঙ্গে দীর্ঘদিন জড়িত এবং শেষ জীবনে এসে খালি হাতে কর্মজীবন থেকে তাদের বিদায় করা খুবই অমানবিক। তাই মানবিক কারণে শিক্ষামন্ত্রণালয়ের উচিত তাদের আর্থিক সহায়তা প্রদান করা। নন এমপিও শিক্ষকরা সাধারণ জীবনযাপন করতে পারছেন না। এজন্য তাদের প্রতি শিক্ষামন্ত্রী ও সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি দেয়া উচিত।

তিনি বলেন, আমরা শিক্ষকদের যৌক্তিক দাবিকে সমর্থন করি। কিন্তু অতীতে ফ্যাসিবাদী সরকার শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে স্তিমিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওকরণ করার কথা বলে তা না করে ধোঁকাবাজি করেছে।

তিনি আরো বলেন, দেশের অনেক অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন না। অবিলম্বে তাদের পাওনা বুঝিয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি। শিক্ষকদের দুঃখ-দুর্দশা দূর করতে পাশে থাকবে জামায়াত।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এ বৈষম্য দূর করতে হবে। প্রয়োজনীয় শর্ত পূরণ করা প্রতিষ্ঠানগুলোকে এমপিও করার ক্ষেত্রে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

শিক্ষক নেতারা বলেন, নন এমপিও শিক্ষকরা কিভাবে জীবন কাটাচ্ছে, পেটে ভাত যাচ্ছে কিনা সেসব ভাবছে না সরকার, বরং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়াচ্ছে। অথচ প্রত্যন্ত অঞ্চলের নন এমপি প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করে দিচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে অনেক শিক্ষার্থীর উচ্চ শিক্ষার সুযোগ বন্ধ হয়ে যাবে।

তারা আরো বলেন, অনেক স্কুল ও কলেজ ইতোমধ্যে ২৫-২৬ বছর পার করেছে। এসব প্রতিষ্ঠানে বিনা বেতনে চাকরি করছেন শিক্ষকরা। প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষপ্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হয়নি, এগুলোর অনেকগুলো এখন বন্ধের পথে। একটি নীতিমালার আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে হবে। যোগ্যতা ও শর্ত পূরণকে প্রাধান্য দিয়ে এমপিও করতে হবে। বিগত বিএনপি ও জামায়াত জোট সরকারের আমলে যেসব প্রতিষ্ঠান হয়েছে সেগুলো যাচাই করে যোগ্যতা অনুযায়ী এমপিওভুক্ত করার দাবি জানান তারা।

শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের পেটে ভাত যাচ্ছে না, বৈষম্যের শিকার হচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যদি এ বঞ্চনা দূর না করা হয়, তাহলে এ বঞ্চনা দূর হওয়ার আর সুযোগ নেই। আমরা সরকারের সাথে এ বিষয়ে আলোচনার চেষ্টা করেও আশানুরুপ সাড়া পাইনি, বার বার ব্যর্থ হয়েছি। আমাদের স্ত্রী সন্তানদের বঞ্চিত করে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালাচ্ছি। আমরা সমস্যাগুলো জানাতে শিক্ষামন্ত্রী ও স্পিকারের সাথে দেখা করে আমাদের মানবিক দাবিটি সরকারের কাছে তুলে ধরতে চাই, জানাতে চাই।

বৈঠকে উপস্থিত ছিলেন সম্মিলিত নন এমপিও শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম ও অধ্যক্ষ নাজমুস শাহাদাৎ আজাদী; সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ বাকী বিল্লাহ, অধ্যক্ষ মিজানুল হক মামুন, প্রভাষক মাওলানা মোবারক হোসেন, প্রভাষক রায়হান কবীর মিঠু, প্রভাষক মো. গোলাম মোস্তফা ও সহকারী শিক্ষক জাহিদ হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd